বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী অক্টোবরে ভারতের সাথে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের (Brazil)। সেই মতোই, কলকাতায় এসে যুবভারতীর মাঠ এবং প্র্যাকটিস গ্রাউন্ড পরিদর্শন করে গিয়েছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সদস্যরা। ব্রাজিলিয়ানদের পরামর্শ মেনেই ধীরে ধীরে ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত করা হবে মাঠ। একই সাথে উন্নত হবে প্র্যাকটিস গ্রাউন্ডও। এমতাবস্থায় শোনা যাচ্ছে, বাংলাদেশে খেলতে যাবে ব্রাজিল। সেই মতোই নাকি, ওপার বাংলায় মাঠ পরিদর্শন করতে যাচ্ছেন ব্রাজিলের টেকনিক্যাল টিমের সদস্যরা। তাহলে কি ভারতে হচ্ছে না ভিনিসিয়াসদের ম্যাচ?
ভারতের বদলে বাংলাদেশে খেলতে যাচ্ছে ব্রাজিল?
বাংলাদেশের সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ভারতের পাশাপাশি বাংলাদেশেও নাকি খেলতে যাবে ব্রাজিল ফুটবল দল। সেই মতোই, আজ অর্থাৎ রবিবার ওপার বাংলায় যাচ্ছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সদস্যরা। সেখানে ফুটবলের মাঠ পরিদর্শন করে দেখবেন তাঁরা। বিশেষ করে ঢাকার জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখবেন ব্রাজিল ফেডারেশনের সদস্যরা।
তাহলে কি বাংলাদেশে খেলতে যাবে ব্রাজিল? এ প্রসঙ্গে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ইকবাল হোসেন জানিয়েছেন, ব্রাজিল দল বাংলাদেশে খেলতে আসতে পারে। সেজন্যই রবিবার ঢাকা স্টেডিয়াম পরিদর্শন করতে আসছেন ব্রাজিলের ফেডারেশন সদস্যরা। বাংলাদেশের স্টেডিয়াম পরিদর্শন করে সমস্ত দিক খতিয়ে দেখে তাঁরা জানাবেন ব্রাজিল দল সেখানে খেলতে পারবে কিনা।
আরও পড়ুন: “আমাদের কাছে ফলাফলটাই গুরুত্বপূর্ণ” কুলদীপের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য গম্ভীরের
ইকবাল হোসেনের কথায়, “আজ দুপুরে ব্রাজিলের সদস্যরা দেশে আসছেন। ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করবেন। তাঁরা জানাবে এখানকার মাঠ ম্যাচের জন্য উপযুক্ত কিনা। খেলা যে হবে এখনই বলা যাচ্ছে না। তাঁরা সমস্ত সুযোগ-সুবিধা দেখে জানালে আমরাও সবটা জানিয়ে দেব। ব্রাজিলের সাথে খেলতে আমরাও ইচ্ছুক।”
[9853]jljl8 Official Login | Best Online Slots and GCash Bonuses PH,jljl8 offers a seamless app download and exclusive GCash casino bonuses. Learn how to play baccarat and win big on top slots. Join the action and sign up today! visit: jljl8