=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভুলে যাবেন ভেটকি পাতুরির স্বাদ! আজই বাড়িতে বানান নারকেল চিংড়ির এই অনবদ্য রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালিদের কাছে ইলিশের প্রতি যেমন আলাদা দুর্বলতা রয়েছে ঠিক তেমনই চিংড়িও (Prawn) কম যায় না। কখনও মালাইকারি তো কখনও আবার ডাব চিংড়ি, সবটাই যেন এক সে বরকার এক। কিন্তু কোনোদিন ভাতে ভাপা নারকেল চিংড়ির (Narkel Chingri Paturi) পাতুরি খেয়েছেন? ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে খেতে লাগে দুর্দান্ত। একদিকে সর্ষের ঝাঁজ অন্যদিকে কোরানো নারকেলের হালকা মিষ্টি স্বাদ এক অদ্ভুত মেলবন্ধন তৈরি করে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কীভাবে এই রেসিপি বানানো যায়।

উপকরণ

নারকেল চিংড়ি বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার, সেগুলি হল — চিংড়ি মাছ, নারকেল, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, নুন, হলুদ গুঁড়ো, কলাপাতা, চিনি, সর্ষের তেল, গোবিন্দভোগ চাল, সুতো।

রান্নার পদ্ধতি

ভাতে ভাপা নারকেল চিংড়ি বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনা চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন ধোঁয়ার সময় যেন চিংড়ি মাছের পিঠের দিকে কালো সুতোর মত নোংরা যেন বের করে নেওয়া হয়। অন্যদিকে একটি ব্লেন্ডারে প্রথমে কাঁচা লংকা এবং জল দিয়ে মিহি বেটে নিতে হবে। এরপর ওই মিশ্রণটা নামিয়ে ওই একই ব্লেন্ডারে সাদা সর্ষে, সামান্য নুন এবং জল দিয়ে সর্ষের পেস্ট বানিয়ে নিতে হবে। অন্যদিকে নারকেলের সাদা অংশটা মিহি করে নিতে হবে।

এবার একটি পাত্রে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোর মধ্যে নুন, হলুদ, সাদা সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নারকেল কোড়া এবং সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলা মাখার সময় ওর মধ্যে সামান্য শুকনো লঙ্কা এবং চিনিও নিয়ে নিতে হবে পরিমাণমত। সবটা ভালো করে মেখে কলাপাতার মধ্যে ঢুকিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে।

আরও পড়ুন: ভরা বর্ষায় বাড়িতেই বানান ঠাকুরবাড়ি স্টাইলে ইলিশ মালাই, স্বাদ হবে দুর্দান্ত

এবার একটি পাত্রে গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবং ওর মধ্যে মাছ ভর্তি কলাপাতা গুলো ঢুকিয়ে দিয়ে দিতে হবে। ওর মধ্যে ঘি ছড়িয়ে নিতে হবে। এরপর ভাত করে নিতে হবে। প্রায় ৭০ শতাংশ যখন ভাত হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। ব্যাস, ওই ভাত আর নারকেল চিংড়ির পাতুরি দিয়ে একসঙ্গে গরম গরম মেখে খেলে দারুণ স্বাদ পাওয়া যাবে।

Leave a Comment