=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মমতা-অভিষেকের নামে FIR, “কাউকে ছাড়া হবে না” জানালেন মুখ্যমন্ত্রী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে গত শুক্রবার, ক্যাথিড্রাল রোডে তৃণমূল (Trinamool Congress) ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করেছিল কালীঘাট তৃণমূল। আর সেই সভাতেই আদালতের নিয়ম ভঙ্গ হয়েছে বলেই অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সে কারণে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে পুলিশকে FIR দায়ের করা নির্দেশ দেন তিনি। আর সেই নির্দেশের পরই মমতার বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা পুলিশ। FIR দায়ের হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও। এবার তা নিয়েই বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

ছাড় পাবেন না মমতা, অভিষেক?

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তৃণমূলের বিলবোর্ড খোলার জন্য গিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। একেবারে কলকাতা পুলিশের অফিসারদের সঙ্গে নিয়ে এদিন ওই অভিযানে যায় KMC। তবে অভিযোগ, পুলিশ তৃণমূল পার্টি অফিসের সামনে গেলে সেখানে থাকা নিরাপত্তারক্ষীর সাথে ধস্তাধস্তি হয় পুলিশ কর্মীদের। তাছাড়াও এক পুলিশকর্মীকে মারধরেরও অভিযোগ ওঠে। আর সেই ঘটনায় মোট তিনটি FIR দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ক্যামাক স্ট্রিটের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলার মধ্যে দুটি মামলা দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার তা নিয়েই মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা এবং অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, “ভারতের আইন সকলের জন্য সমান। যে আইন ভাঙবে বা নিজের হাতে তুলে নেবে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যক্তি আমি হতে পারি, আপনি হতে পারেন বা অন্য যে কেউ হতে পারে।” এদিন মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট জানান, অন্যায় করলে কাউকে ছাড়া হবে না।

আরও পড়ুন: এখনও পাননি অন্নপূর্ণার টাকা? এবার আবেদনকারীদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন মন্ত্রী শঙ্কর

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ক্যাথিড্রাল রোডে দুপুর 12 টা থেকে 3টে পর্যন্ত সভা করতে পারবে কালীঘাট তৃণমূল। রাস্তার এক পাশ ছেড়ে দেখে সভা চালিয়ে নিয়ে যেতে হবে। যাতে পথ চলতি গাড়িগুলির সমস্যা না হয় সেদিক নজর রাখতে হবে। তবে অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে পুলিশের ব্যারিকেট ভেঙে গাছের নিচে দাঁড়িয়ে থাকা একটা বড় ভিড় স্টেজের সামনে ছুটে এসে রাস্তা ব্লক করে দিয়েছিল।

Leave a Comment