সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৪ জুলাই, শনিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কুম্ভ রাশিতে এবং সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। চতুর্থী তিথির বিশেষ দিনটিতে প্রীতি এবং আয়ুষ্মান যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৮ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২৩ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শনিবার, তাই মা কালীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ বিশ্রাম নেওয়া উচিত এবং কাজগুলোকে একপাশে রাখা উচিত। বিচক্ষণতার সঙ্গে আজ আপনি কাজ করলে ক্ষতিকে লাভে পরিণত করতে পারবেন। এমনিতে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না এই রাশির জাতক জাতিকাদের। আজ প্রিয়জনের অনুভূতি বোঝা উচিত। নাহলে সে আপনার উপর রেগে যেতে পারে। যারা বাড়ির বাইরে থেকে পড়াশোনা বা কাজ করেন, তাদের অবসর সময় পরিবারের সদস্যদের সাথে কথা বলা উচিত আজ। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে।
প্রতিকার: বসের সঙ্গে তর্ক এড়িয়ে চলার জন্য আজ বাবা অথবা এমন কোনও ব্যক্তির পা ছুঁয়ে প্রণাম করুন যিনি আপনার বাবাকে সম্মান করেন।
বৃষ রাশি: অতীতের প্রকল্পগুলির সাফল্য আজ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারে। আজ আপনার সন্তানদের প্রতি অতিরিক্ত কঠোর হলে তারা বিরক্ত হতে পারে। আজ নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত, এবং মনে রাখতে হবে যে এটি না করলে আপনারই সমস্যা হবে। আজ আপনার জীবনসঙ্গীর সাথে আপনার জীবনের সমস্যাগুলি ভাগ করে নেওয়া উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। জন্মদিন ভুলে যাওয়ার মতো ছোটখাটো বিষয় নিয়ে আজ আপনার জীবনসঙ্গীর সাথে সমস্যা হতে পারে।
প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য নিজের কাছে এক টুকরো রুপো রাখার চেষ্টা করুন।
মিথুন রাশি: শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ধূমপান ত্যাগ করতে হবে। আজ আপনার বিনিয়োগ থেকে সমৃদ্ধি আসতে পারে। পরিবারের সদস্যদের সাথে মতপার্থক্য মিটিয়ে আজ আপনি সহজেই নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ আপনি সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। দিনের বেশিরভাগ সময় আজ আপনি পরিবারের সাথে কাটাতে পারেন। জীবনসঙ্গীর সাথে আজকের সন্ধ্যাটা বিশেষ হতে পারে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বাড়িতে সাদা সুগন্ধি ফুল গাছ লাগান এবং সেগুলির যত্ন নেওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি: হতাশাবাদী মনোভাব পরিহার করে চলা উচিত। এটি আপনার সম্ভাবনাকে হ্রাস করবে। আজ আপনার মদ বা সিগারেটের মতো জিনিসে অর্থ ব্যয় না করা উচিত। এটি আপনার স্বাস্থ্যের পাশাপাশি আর্থিক অবস্থার খারাপ করবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। আজ উদার এবং স্নেহপূর্ণ ভালবাসার উপহার পেতে পারেন। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সাদা পোশাক বেশি করে পরার চেষ্টা করতে হবে।
সিংহ রাশি: আজ অন্যের সাফল্যকে প্রশংসা করার মাধ্যমে আপনি তা উপভোগ করতে পারবেন। অতিরিক্ত আয়ের জন্য আজ আপনার সৃজনশীল ধারণাগুলোকে ব্যবহার করা উচিত। সন্তানরা তাদের কৃতিত্বের মাধ্যমে আজ আপনাকে গর্বিত করবে। সুখের জন্য নতুন সম্পর্কের প্রত্যাশা করা উচিত। অভাবিদের সাহায্য করার ক্ষমতা আজ আপনাকে সম্মান এনে দেবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভাল কাটবে। আজ প্রিয়জনের সঙ্গে দিনটি আপনি আনন্দদায়ক ভাবে কাটাতে পারবেন।
প্রতিকার: সকাল এবং সন্ধ্যাবেলা ১১ বার ‘ওম বুম বুধায় নমঃ’ মন্ত্র জপ করার চেষ্টা করুন। এতে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।
কন্যা রাশি: আজ আপনি ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে আপনার দিনটি শুরু করতে পারেন। এটি করলে আপনার জন্যই উপকার হবে এবং আপনার কর্মশক্তি বেশি থাকবে। আজ কোনও পার্টিতে আপনার এমন কারো সঙ্গে দেখা হতে পারে যে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার বিষয়ে পরামর্শ দিতে পারে। আজ অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এবং ব্যবসায়ীদের জন্য একটা দিনটি ভালো। আজ আপনি জীবনসঙ্গীর সাথে প্রেম এবং রোমান্স উপভোগ করতে পারবেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করার জন্য একটি লাল লঙ্কা, ২৭টি ডাল এবং ৫টি লাল ফুল নিয়ে হনুমান মন্দিরে দান করার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ অন্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। যারা জুয়ায় টাকা বিনিয়োগ করেছিলেন, তাদের আজ সেখান থেকে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ আপনার সঙ্গে বসবাসকারী মানুষগুলি আপনার উপর খুব একটা খুশি হবে না বলেই মনে করা হচ্ছে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে গভীর ও অন্তরঙ্গ কথোপকথন হতে পারে। ভয়ে কোনও পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া আপনার পক্ষে ইতিবাচক হিসেবে কাজ করবে না।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে নিম কিংবা বাবলা কাঠ দিয়ে দাঁত মাজার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: অপ্রয়োজনীয় আত্ম সমালোচনা আজ আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে তুলতে পারে। পারিবারিক প্রয়োজনের কথা বিবেচনা করে আজ আপনার জীবনসঙ্গীর সাথে দামি জিনিস কিনতে পারেন। যদি কোনও পার্টির পরিকল্পনা করে থাকেন তাহলে আজ আপনার সেরা বন্ধুদেরকে আমন্ত্রণ জানানো উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে একটা দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। আজ দীর্ঘ ভ্রমণ করতে হতে পারে। এটি আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এমনিতেই স্বাস্থ্য ভালো থাকবে না আজ।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে গরিব মহিলাকে আজ দুধ দান করার চেষ্টা করুন।
ধনু রাশি: হৃদরোগীদের জন্য কফি ছেড়ে দেওয়ার সঠিক দিন আজ। বিনিয়োগ থেকে আজ উপকার হতে পারে এবং আপনি আর্থিক লাভবান হতে পারেন। পুরনো বিনিয়োগ থেকে আজ আপনি লাভ করতে পারবেন। বাবা-মাকে আস্থা নেওয়ার জন্য আজ দিনটি সম্পূর্ণ ভালো। পরিবারের দিক থেকে আজকের দিনটি ভালো কাটলেও দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে না। আজ আপনি জীবনসঙ্গীর সাথে সময় কাটাতে চাইবেন। কিন্তু পুরনো কোনও সমস্যা আজ আপনার জন্য আবারও মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারে। বন্ধু কিংবা আত্মীয়দের কারণে দাম্পত্য জীবনে বিবাদ দেখা দিতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে গুড় দিয়ে লাল কিংবা বাদামি গরুকে রুটি খাওয়ানোর চেষ্টা করুন।
মকর রাশি: আজ আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়ে উঠতে পারে। আজ অর্থ তখনই কাজে লাগবে যখন আপনি অতিরিক্ত খরচ থেকে বিরত থাকতে পারবেন। শিশুরা আজ আপনার মনোযোগ চাইতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। আজ আনন্দদায়ক ভ্রমণ সন্তোষজনক হতে পারে। আজ আপনার আবেগ নিয়ন্ত্রণ করা উচিত এবং এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে। আজ আপনার সঙ্গী আপনার উপর অবহেলিত বোধ করতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে শিবলিঙ্গে জল অর্পণ করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আপনার আত্মবিশ্বাস এবং কর্মশক্তি বেশি থাকবে। যারা আপনার কাছে ঋণ চাইতে আসবে তাদেরকে উপেক্ষা করাই শ্রেয়। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। আজ আপনাকে শুধুমাত্র অপরিচিতদের থেকে নয় বরং বন্ধুদের থেকেও সতর্ক থাকা উচিত। আজ এই রাশির বয়স্ক ব্যক্তিরা তাদের অবসর সময় পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারে। জীবনের সবথেকে কঠিন পরিস্থিতিতে আজ আপনি জীবনসঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। আজ প্রিয়জনের সঙ্গে কাটানোর সময় পাবেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন এবং প্রতিদিন স্নান করার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে যা আপনার আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ আপনার ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে, যেগুলি আপনার পরিবারের জন্য আনন্দ বয়ে নিয়ে আসবে। নতুন প্রেমের সম্পর্কের সম্ভাবনার প্রবল। দাম্পত্য জীবন এবং পরিবারের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ জীবনসঙ্গীর সাথে জীবনের সেরা দিন কাটাতে পারেন।
প্রতিকার: সবদিক থেকে উন্নতি লাভ করার জন্য মিথ্যা কথা বলা এড়িয়ে চলতে হবে।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal