=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাসে মেলে ৫০০০ টাকা! দারুণ স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের, কারা পাবেন জানুন

সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার, একাধিক জনপ্রিয় স্কলারশিপ চালু করে রেখেছে। ঠিক তেমনই পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে চালু করা একটি স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (SVMCM Scholarship)। যদিও বিগত সরকার এই স্কলারশিপ চালু করেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই স্কলারশিপ চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন। এমনকি এই স্কলারশিপে মাসে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায়।

কারা পাবেন এই স্কলারশিপের সুবিধা?

স্বামী বিবেকানন্দের স্কলারশিপের সুবিধা পেতে গেলে অবশ্যই আবেদনকারীদের কিছু যোগ্যতা পূরণ করতে হয়।

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে যে কোনও সরকারি স্বীকৃত প্রতিষ্ঠানে পঠরত হতে হবে।
  • আবেদনকারীকে বিগত পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। তবে এক্ষেত্রে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা আবেদন করতে পারে। তাছাড়া যারা উচ্চ শিক্ষার ডিগ্রির জন্য পড়ছেন তারাও আবেদন করতে পারবেন।
  • পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

কোন স্তরে কতটা সাহায্য করা হয়?

শিক্ষার স্তর হিসেবেই এই স্কলারশিপে আর্থিক সাহায্য করা হয়। যেমনটা জানা যাচ্ছে—

  • মাধ্যমিক পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের বছরে ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়।
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের বছরে ১২ হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা সহায়তা করা হয়। সেক্ষেত্রে যারা আর্টস নিয়ে পড়ছে তারা ১২ হাজার টাকা, এবং যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা ১৮ হাজার টাকা পায়।
  • যারা স্নাতকোত্তর স্তরে বাণিজ্য বিভাগের পড়ুয়া তারা মাসে ২০০০ টাকা অর্থাৎ বছরে ২৪ হাজার টাকা পায়, এবং বিজ্ঞান স্তরে যারা পড়াশোনা করছে তারা মাসে ২৫০০ টাকা অর্থাৎ বছরে ৩০ হাজার টাকা পায়।
  • এছাড়া যারা পেশাদার কোর্স করছে যেমন মেডিকেল, নার্সিং, ফার্মেসী, বিএড, ইঞ্জিনিয়ারিং তারা বছরে ৬০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায়। অর্থাৎ মাসে মেলে ৫ হাজার টাকা।

কীভাবে আবেদন করবেন?

এই স্কলারশিপে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • সর্বপ্রথম https://svmcm.wb.gov.in/ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • তারপর হোমপেজে রেজিস্টার করার অপশন থাকবে। সেখানে নিজের মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর আবেদনপত্র নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • তারপর প্রয়োজনে নথি আপলোড করতে হবে।
  • সবশেষে সাবমিট করে প্রিন্ট আউট রেখে দিতে হবে, এবং সেটি নিজের শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

আরও পড়ুন: ডিউটি ফাঁকি আর নয়, সরকারী চিকিৎসকদের ১১ বছরের ফাইল দ্রুত তলব স্বাস্থ্যদপ্তরের

কী কী ডকুমেন্ট দরকার?

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে আবেদন করতে যে ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি হল—

  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা অন্যান্য কোর্সে যারা পড়ছেন সেই মার্কশিট দিতে পারেন।
  • পরবর্তী ক্লাসে ভর্তির রিসিপ্ট কপি।
  • নিজের পরিচয়পত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড।
  • ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর।
  • সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি।

Leave a Comment