=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাসে ১০,০০০ টাকা করে ভাতা পাবেন এরা, বড় পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই বাংলার ক্রীড়া ক্ষেত্রকে উন্নত করতে উদ্যোগী হয়েছে নতুন সরকার (Government Of West Bengal)। ইতিমধ্যেই ক্রীড়াবিদদের উৎসাহিত করতে একাধিক উদ্যোগও গৃহীত হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের তরফে। বিশেষত শ্যামা প্রসাদ মুখার্জী ক্রীড়া সহায়তা প্রকল্প চালু করে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগীদের অংশগ্রহণ, রাজ্য ও জেলা স্তরে বিভিন্ন প্রতিযোগিতা ও চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য 1 কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য। শুধু তাই নয়, জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে সফল হওয়া ক্রীড়াবিদদের জন্য মোটা অঙ্কের পুরস্কার এবং মাসিক ভাতা দেওয়ার কথাও ভাবছে নবান্ন।

1 কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্য

নবান্ন সূত্রে খবর, রাজ্যের ডবল ইঞ্জিন সরকার এই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখার্জী ক্রীড়া সহায়তা প্রকল্পের অধীনে জাতীয় টুর্নামেন্ট বা গেমসে অংশগ্রহণকারী দলকে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত দেওয়ার কথা বিবেচনা করছে। এছাড়া ব্যক্তিগত প্রতিযোগিতায় সাফল্যের ক্ষেত্রে 75 লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য মিলবে। এছাড়াও জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করলে সর্বোচ্চ 1 কোটি টাকা পাওয়া যেতে পারে। এছাড়া রাজ্য স্তরে প্রতিযোগিতা বা রাজ্য গেমস আয়োজন করলে এই প্রকল্পের আওতায় 50 লাখ টাকা পর্যন্ত মিলতে পারে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাতীয় চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে অন্যতম 12টি দলকে অংশগ্রহণ করতেই হবে। এক্ষেত্রে দলগত প্রতিযোগিতায় 40 লাখ টাকা পর্যন্ত এবং ব্যক্তিগত প্রতিযোগিতায় 20 লাখ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। একইভাবে আঞ্চলিক প্রতিযোগিতার ক্ষেত্রেও 12টি দলের অংশগ্রহণ বাধ্যতামূলক। পাশাপাশি দলগতভাবে সর্বোচ্চ 20 লাখ টাকা এবং ব্যক্তিগত প্রতিযোগিতার ক্ষেত্রে 10 লাখ টাকা পর্যন্ত মিলতে পারে।

অন্যদিকে রাজ্য স্তরে 15টি জেলা অথবা পাঁচটি ডিভিশনের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে দলগত ভাবে 20 লাখ এবং ব্যক্তিগতভাবে 10 লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হতে পারে। জেলার চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে আবার ন্যূনতম ছয়টি দলকে নিয়ে আয়োজন বাধ্যতামূলক। এক্ষেত্রে দলগতভাবে 10 লাখ ও ব্যক্তিগতভাবে 5 লাখ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। এই প্রকল্পের অধীনেই অলিম্পিকে সোনা জিতলে 1 কোটি টাকা, রূপো জয়ের ক্ষেত্রে 75 লাখ এবং ব্রোঞ্জ জিতলে 50 লাখ টাকা দেওয়া হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ীরা আবার 50 লাখ, রূপো জিতলে 37.50 লাখ ও ব্রোঞ্জে 25 লাখ মিলবে।

আরও পড়ুন: ‘৩০% কাটমানি মেরে ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন’ দেবের বিরুদ্ধে পড়ল পোস্টার

মাসিক ভাতা পাবেন এরা

সরকারি সূত্র বলছে, মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা নামক প্রকল্প চালু করা হতে পারে। যেসব প্রতিযোগীরা জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের প্রতিনিধিত্ব করবেন এবং গৌরব নিয়ে আসবেন, সেইসব অবসরপ্রাপ্তদের এই বিশেষ প্রকল্পের অধীনে প্রত্যেক মাসে 10 হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এই অর্থ অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের নানান কাজে লাগবে বলেই মনে করছে সরকার।

1 thought on “মাসে ১০,০০০ টাকা করে ভাতা পাবেন এরা, বড় পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের”

  1. [8947]j1bet login ph | Legit online slots gamit ang GCash,Mag-j1bet login ph na para sa legit online slots gcash. I-download ang APK at alamin kung paano maglaro ng baccarat. Mag-register na para magsimula. visit: j1bet

    Reply

Leave a Comment