=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শপিং মল থেকে অন্তর্বাস চুরি করে ধরা পড়লেন তৃণমূল নেত্রী! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচন যেতে না যেতেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দলটা একপ্রকার উঠে যাওয়ার উপক্রম। দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীরা। 15 বছরের রাজত্বের পর এখন বেহাল অবস্থা ঘাসফুল শিবিরের। এমতাবস্থায়, তৃণমূল ছাত্র পরিষদের এক নেত্রীর (TMC Leader) বিরুদ্ধে উঠল মহিলাদের অন্তর্বাস চুরি করার অভিযোগ। তৃণমূলের যুবনেত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছে এক নামজাদা বস্ত্রবিপনী সংস্থা। জানা গিয়েছে, ওই সংস্থার শপিং মলে গিয়ে মেয়েদের অন্তর্বাস চুরি করে বেরিয়ে যাচ্ছিলেন তরুণী। আর ঠিক সেই সময় তাঁকে হাতেনাতে ধরে ওই শপিংমল কর্তৃপক্ষ।

শেষমেষ অন্তর্বাস চুরির দায়ে ফাঁসলেন তৃণমূলের যুবনেত্রী!

জানা গিয়েছে, অভিযুক্ত ওই তৃণমূল নেত্রীর নাম সোনিয়া নন্দী। তিনি ইসলামপুরের বাসিন্দা। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় অন্যায়ের প্রতিবাদ করতে দেখা যায় তাঁকে। নিজের ফেসবুক পেজ থেকে ভিডিও করে বিভিন্ন সময়ে নানান কুকর্মের প্রতিবাদ জানিয়েছেন তিনি। রাজ্য রাজনীতিতে সেভাবে পরিচিত না হলেও সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ সোনিয়া। সূত্রের খবর, তৃণমূল ছাত্র পরিষদের হয়ে খুব সম্ভবত জেলার দায়িত্ব পালন করছিলেন তিনি। এবার তাঁর বিরুদ্ধেই উঠল হাস্যকর অভিযোগ!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, খুব সম্ভবত ইসলামপুরেরই একটি নামজাদা সংস্থার শপিংমলের ভেতরে বিলিং কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন ওই তৃণমূল নেত্রী। সেখানেই তাঁকে ঘিরে ধরে দাঁড়িয়ে ওই শপিং মলের কর্মীরা। ভিডিও কিছুটা এগোতেই দেখা গেল, ওই তৃণমূল নেত্রীকে নিশানা করে একের পর এক মন্তব্য করছেন শপিংমলে কর্মরত যুবকেরা। সোনিয়া নন্দীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই শপিংমল থেকে গোপনে অন্তর্বাস চুরি করে পালাচ্ছিলেন। ঠিক সেই সময়ই তাঁকে বিলিং কাউন্টারের সামনে হাতেনাতে ধরেন কর্মীরা। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করিনি আমরা।

 

আরও পড়ুন: জেলাশাসকদের হাতেই দেওয়া হল নাগরিকত্ব প্রদানের ক্ষমতা, বিশেষ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে আরও দেখা গিয়েছে, শপিং মলের কর্মীরা তাঁকে আটকে রেখে নানান অভিযোগ তুললেও কার্যত মুখ লুকাচ্ছিলেন ওই তৃণমূল নেত্রী। একবার তাঁকে ভিডিও না করার আবেদন করতে দেখা যায়। আর এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখার পরেই একেবারে ছি ছি করছেন নেট নাগরিকরা। অনেকেই আবার লিখছেন, “চুরি তৃণমূলের রক্তে.. এই স্বভাব যায় কী করে?” সবমিলিয়ে, হাতেনাতে ধরা পড়ে একেবারে নাক কাটা গিয়েছে ওই তরুণীর।

1 thought on “শপিং মল থেকে অন্তর্বাস চুরি করে ধরা পড়লেন তৃণমূল নেত্রী! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল”

  1. [6320]abc77 লগইন ও অ্যাপ ডাউনলোড | বিকাশ দিয়ে স্লট গেম খেলুন,abc77 লগইন করে সেরা অনলাইন স্লট গেম নিয়ম জানুন এবং অ্যান্ড্রয়েড ক্যাসিনো অ্যাপ ডাউনলোড করুন। বিকাশ দিয়ে সহজ পেমেন্টে আজই গেম শুরু করুন। visit: abc77

    Reply

Leave a Comment