=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার প্লেয়ারকে ধাক্কা, নিষিদ্ধ হতে পারেন বৈভব সূর্যবংশী

বিক্রম ব্যানার্জী, ডাম্বুলা: শ্রীলঙ্কার কাছে হারের পরই মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। গতকাল অর্থাৎ সোমবার, লঙ্কানভূমি ডাম্বুলায় মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। সেই আসরে সুপার ওভারে হেরে যায় ভারতীয় এ দল। সেই পরাজয়ের দুঃখ মেনে নিয়েই শ্রীলঙ্কার প্লেয়ারদের সাথে হাত মেলাচ্ছিলেন ভারতীয়রা। ঠিক সেই সময় বিপক্ষের খেলোয়াড়রা উস্কানি দিতে থাকেন। তাতে ক্ষুব্ধ হয়ে এগিয়ে যান বৈভব সূর্যবংশী। ধাক্কাও মারেন এক ক্রিকেটারকে। অনেকেই মনে করছেন, ক্রিকেটের নিয়ম অনুযায়ী ও, শাস্তি পেতে পারেন বিহারের ক্রিকেটার।

ঠিক কী ঘটেছিল?

গতকাল, সুপার ওভারের একেবারে শেষ বলে 8 রান প্রয়োজন ছিল ভারতের। হিসেবে এই জয় সম্ভব নয়। স্ট্রাইকে থাকা বৈভব স্বাভাবিকভাবেই এই কাজ করে উঠতে পারেননি। ফলে হেরে যায় ভারত। এরপর শ্রীলঙ্কার প্লেয়ারদের সাথে হাত মেলানোর সময় প্রতিপক্ষের কয়েকজন ক্রিকেটার বৈভবকে উত্যক্ত করতে থাকেন। বৈভবও এগিয়ে গিয়ে এক প্লেয়ারকে ধাক্কা মারেন। দুপক্ষের মধ্যে বেঁধে যায় বাকবিতণ্ডা।

যদিও ঘটনাস্থল থেকে বৈভবকে সরিয়ে নিয়ে যান তাঁর সতীর্থ সূর্যাংশ সেডগে। জানা গিয়েছে, শেষ ওভারে বল করছিলেন শ্রীলঙ্কার কুগাতাস মথুলান। শেষ বলটি ইয়র্কার করেন তিনি। তাতে ব্যর্থ হন বৈভব। আর তারপরেই উল্লাসে ফেটে পড়েন মথুলান সহ শ্রীলঙ্কার বাকি ক্রিকেটাররা। সেটাই বোধহয় মেনে নিতে পারেননি বৈভব। এগিয়ে গিয়ে সোজা ধাক্কা মারেন ক্রিকেটারকে।

সোমবারের ম্যাচের এই উত্তেজক মুহূর্ত বিশেষ করে বৈভবের মেজাজ হারানোর ঘটনায় শুরু হয়েছে দেদার আলোচনা। অনেকেরই জিজ্ঞাস্য এবার কি তাহলে শাস্তি পাবেন বৈভব সূর্যবংশী? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, বৈভব যেটা করেছেন সেটা অপরাধ। ম্যাচ চলাকালীন বা ম্যাচের পরেও কোনও প্লেয়ারের গায়ে হাত দেওয়া উচিত নয়। এদিকে বৈভব লঙ্কান ক্রিকেটারকে ধাক্কা মেরেছেন। তাতে বৈভব দোষী সাব্যস্ত হলে তাঁকে মোটা টাকা জরিমানা করা হতে পারে। পাশাপাশি নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন তিনি।

অবশ্যই পড়ুন: ‘সৌরভের বাড়িতে ED হানা!’ ফেসবুকের ভুয়ো পোস্টের বিরুদ্ধে থানায় মহারাজ

নিয়ম বলছে, বৈভব যদি ওই প্লেয়ারকে সামান্য ধাক্কা দেন তবে ভারতীয় ক্রিকেটারকে সতর্ক করা হবে এবং ম্যাচ ফি কেটে নেওয়া হবে। সঙ্গে প্রথম স্তরের অপরাধ হিসেবে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। তবে অপরাধ যদি দ্বিতীয় স্তরের হয় সেক্ষেত্রে প্লেয়ারের ম্যাচ ফি কেটে নেওয়ার পাশাপাশি 2 থেকে 4 ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে তাঁকে। একই সাথে দুটি ম্যাচে নিষিদ্ধ হয়ে যেতে পারেন বৈভব। এই শাস্তি মূলত ইচ্ছাকৃত ধাক্কা দেওয়ার জন্য। তবে বৈভব যদি স্টেজ থ্রি বা ফোরের অপরাধ করে থাকেন তবে তাঁকে গোটা একটা মরসুম নিষিদ্ধ করা হতে পারে। যদিও এমনটা হবে না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Leave a Comment