=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মেয়েকে ধর্ষণ বাবার, মেসির বিশ্বরেকর্ড…! আজকের সেরা ১০ খবর (১৭ জুন)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ জুন, বুধবার। মেয়েকে ধর্ষণ বাবার, মেসির বিশ্বরেকর্ড, ট্রেন বাতিল, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ডবল লাইনের জন্য কলকাতাগামী ট্রেন বাতিল

রেল যাত্রীদের জন্য বড় খবর। উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনে ডাবল লাইন চালু হওয়ার কারণে একাধিক ট্রেন বাতিল, আংশিক বাতিল এবং পথ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে ৫৫৭০২ কাটিহার জংশন–মালদা টাউন প্যাসেঞ্জার: ১৭, ১৮ ও ১৯ জুন বাতিল। ৫৫৭০১ মালদা টাউন–কাটিহার জংশন প্যাসেঞ্জার: ১৭, ১৮, ১৯ ও ২০ জুন বাতিল। আংশিক নাতিল ট্রেনের তালিকা রয়েছে ১৩১৫৯ কলকাতা–যোগবাণী এক্সপ্রেস: ১৭ জুন কাটিহার জংশনেই যাত্রা শেষ করবে। ১৩১৬০ যোগবাণী–কলকাতা এক্সপ্রেস: কাটিহার জংশন থেকে যাত্রা শুরু করবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) এক ম্যাচেই মেসি গড়লেন ৭ রেকর্ড

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে ইতিহাস গড়ে ফেললেন মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নেমে তিনি বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। এমনকি দুর্দান্ত হ্যাটট্রিক করে দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছেন। এই ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে নিজের ২০০ তম ম্যাচও খেলেছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ডে যৌথভাবে পৌঁছে গিয়েছেন তিনি। সবথেকে বেশি বয়সে বিশ্বকাপ হ্যাটট্রিক করা তালিকায় মেসি রয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) তৃণমূলে কুণাল-রাজীবদের কাঁধে দেওয়া হল গুরুত্বপূর্ণ দায়িত্ব

তৃণমূল কংগ্রেসে বড় ধরনের সাংগঠনিক রদবদল। ২০২৬-এর নির্বাচনের পর দলকে নতুনভাবে সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন জেলা এবং সাংগঠনিক ইউনিটে একাধিক অভিজ্ঞ নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব অনুযায়ী এবার কুনাল ঘোষ উত্তর কলকাতার সাংগঠনিক জেলার দায়িত্ব পেলেন। রাজীব মুখার্জিকে হাওড়া সদর জেলা সভাপতি করা হয়েছে। দক্ষিণ কলকাতার সভাপতি হয়েছেন বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং চেয়ারম্যান হয়েছেন রত্না সুর। হুগলি শ্রীরামপুর দায়িত্ব পেয়েছেন অসিত মজুমদার। দার্জিলিং জেলার চেয়ারম্যান হয়েছেন গৌতম দেব আর সভাপতি হয়েছেন কুন্তল রায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী

বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সঞ্জয় দাস ভোট গণনায় অনিয়ম এবং কারচুপির অভিযোগ তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাঁর দাবি, ১১ রাউন্ড গণনার পর থেকে একাধিক অসঙ্গতি দেখা গিয়েছে এবং ১৩ থেকে ১৬ রাউন্ডের গণনা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি পুনর্গ গণনার সিসিটিভি ফুটেজ এবং ইভিএম ও ভিভিপ্যাক সংরক্ষণের আবেদন জানিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে নিশিথ কুমার মল্লিক প্রায় ৬৪৬০ ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু বিজেপি প্রার্থীর অভিযোগ, গণনা কেন্দ্রে অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ এবং ভোট গণনায় প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ফুলবাগানে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে বুধবার কলকাতার ফুলবাগানের বাসভবন থেকে গ্রেফতার করল কোচবিহার জেলা পুলিশ। অভিযোগ ওঠে, একটি পুরনো আর্থিক মামলা এবং তোলাবাজি সংক্রান্ত মামলা তাঁর বিরুদ্ধে চলছিল। গ্রেফতারের পর তাঁকে প্রথম ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে ট্রানজিট রিমান্ডে কোচবিহারে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ ছিল। যার মধ্যে ভোট পরবর্তী হিংসা, প্রতারণা ইত্যাদি রয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) সৎ বাবার লালসার শিকার ১২ বছরের নাবালিকা

এবার সৎ বাবার যৌন নালশার শিকার ১২ বছরের একটি নাবালিকা। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ায়। সূত্রের খবর, ২০২০ সালের স্বামীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে ১২ বছরের মেয়েকে নিয়ে আলাদা থাকেন ওই মহিলা। এরপর হুগলির রবীন্দ্রনগর এলাকায় এক প্রৌঢ়ের সঙ্গে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। সেখান থেকেই সৎ মেয়েকে ভয় দেখিয়ে শারীরিক নির্যাতন করতেন সৎ বাবা। আর এই ভয়ংকর কাজে নাকি মদত দিতেন তাঁর মা। ইতিমধ্যেই এই ঘটনার মামলা দায়ের করা হয়েছে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়েছে, অভিযুক্ত সৎ বাবার কীর্তি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ফলতায় পুলিশের উপর হামলা নিয়ে দাওয়াই মুখ্যমন্ত্রীর

ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ওরফে পুষ্পার গ্রেফতারিকে কেন্দ্র করে এবার তাঁর সমর্থকদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জাহাঙ্গীরকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানোর প্রতিবাদে এবার মল্লিকপুর এলাকায় পথ অবরোধ এবং পুলিশের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ এবং কেন্দ্র বাহিনী লাঠিচার্জ করেছিল। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদেরকে সনাক্ত করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) খুলল জগদ্দলের বন্ধ জুটমিল

দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর উত্তর ২৪ পরগনার জগদ্দল জুটমিল পুনরায় চালু হল। এর ফলে প্রায় আড়াই হাজার শ্রমিকের কর্মসংস্থান ফিরে এল। শ্রম দপ্তরের উদ্যোগে মালিকপক্ষ এবং শ্রমিক সংগঠনের মধ্যে বৈঠকের মাধ্যমে এই সমস্যার সমাধান হয়েছে। বুধবার থেকেই এই মিলে উৎপাদন শুরু হয়েছে। বৈঠকে শ্রম মন্ত্রী অর্জুন সিং, প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, মালিকপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমিকদের বকেয়া, উৎপাদন পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার আরজি করে কর্মরত সেনা জওয়ান

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে এবার এক তরুণীকে ধর্ষণ এবং ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠল। অভিযোগ অনুযায়ী,  হাসপাতালে পরিচয়ের পর তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। পরে অভিযুক্ত তরুণীকে বিভিন্ন সময় হোটেলে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করতেন এবং ব্ল্যাকমেইল করতেন বলে দাবি করা হচ্ছে। দীর্ঘদিন এই পরিস্থিতি সহ্য করার পর তরুণী বিষয়টি পরিবারকে জানিয়েছিলেন। এরপর নারায়নপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে, এবং গত ৯ জুন তাঁকে গ্রেফতার করে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) রেড রোড বন্ধের জেরে হাইকোর্টে মামলা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ২১ জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এবার অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এই কারণে গত ১৪ জুন থেকে আগামী ২১ জুন পর্যন্ত রেড রোড এবং তার সংলগ্ন কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করেছে পুলিশ। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হল। আবেদনকারীর দাবি, সাত দিন ধরে রাস্তা বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ গ্রহণ করেছে এবং বৃহস্পতিবার শুনানি হতে পারে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment