=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মেসির সাথে টক্করে নেই কেউ, অস্ট্রিয়ার ম্যাচেই ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন লিও

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবলে মেসির (Lionel Messi) সাথে টক্কর চলে না কারও! সোমবার, অস্ট্রিয়ার বিরুদ্ধে 38 মিনিটের মাথায় সেটাই আবারও প্রমাণ করে দেখালেন আর্জেন্টাইন মহাতারকা। গত ম্যাচে হ্যাটট্রিক করার পর সোমবার নিজের প্রথম গোল করতেই 38 বছর 363 দিন বয়সে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন লিওনেল মেসি। নিজের 17তম গোলটি করে ফিফা পুরুষ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠলেন ফুটবলের রাজপুত্র।

মেসির সামনে নেই কেউই!

ফুটবল ভক্তদের কাছে প্রিয় দল ব্রাজিল বা পর্তুগাল হলেও  মেসিকে পছন্দ করেন না এমনটা বলতে পারবেন না কেউই। তার অবশ্য শক্তপোক্ত কারণ রয়েছে। আসলে আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলার যেভাবে 39 ছুঁই ছুঁই বয়সেও বল পায়ে জাদু দেখাচ্ছেন তাতে তাঁর প্রতি আকৃষ্ট না হয়ে পারেন না কেউই। এবারের ফুটবল বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে একাই তিন গোল করে দলকে জয় পাইয়ে দিয়েছিলেন মেসি। দ্বিতীয় ম্যাচেও দলের জন্য প্রথম গোলটা করলেন তিনিই।

এদিন ম্যাচের একেবারে শুরু থেকেই অস্ট্রিয়াকে চাপে রাখার চেষ্টা করেছে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষ দলের প্লেয়াররাও এক চুল জায়গা ছাড়তে রাজি নয়। ফলে সমানে সমানে হয়েছিল লড়াই। মাঝে ভাগ্যের জোরে একটি পেনাল্টি পেলেও সেটা কাজে লাগাতে পারেননি লিও। যা নিয়ে একটা চাপা কষ্ট ছিল মেসির বুকে। ম্যাচের মাঝেও তা বারবার স্পষ্ট হয়ে উঠছিল। লক্ষ্য ছিল গোল করে সেই যন্ত্রণা পুষিয়ে নেওয়ার। শেষ পর্যন্ত সেটাই হল 38 মিনিটে গিয়ে। দলের জন্য প্রথম গোল করার সাথে সাথে ফুটবলের ইতিহাসে নতুন নজির গড়লেন LM 10।

অবশ্যই পড়ুন: ‘চল ফোট’ থেকে ‘আসুন না সিনেমা দেখুন না’, টাকা কামাতেই কি নাটকীয় পরিবর্তন ‘বাম-পালোধী’র?

আজ, অস্ট্রিয়াকে প্রথম গোল খাওয়ানোর সাথে সাথেই  মিরোস্লাভ ক্লোসের রেকর্ড ভেঙে 17 নম্বর গোল করে ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আত্মপ্রকাশ করলেন লিওনেল মেসি। তবে এ বছরের ফুটবল বিশ্বকাপে এটি মেসির চতুর্থ গোল। এই রেকর্ডের পাশাপাশি ফিফা বিশ্বকাপের 28 ম্যাচে অংশ নিয়ে ফুটবল বিশ্বকাপের সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও প্রসারিত করেছেন মেসি।

Leave a Comment