=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে হাইকোর্টে বড় আর্জি শতদ্রুর, এবার কি গ্রেফতার?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেসি কাণ্ডে সম্প্রতি রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) তীব্র ভৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতিরা জানতে চেয়েছিলেন, “মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যকালের বন্ধু?” তবে মামলায় অরূপকে ভৎসনা করলেও তৃণমূল নেতার বিরুদ্ধে এখনই গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তাতে একপ্রকার রক্ষাকবচ পেয়েছিলেন অরূপ বিশ্বাস। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।

কবে মামলার শুনানি?

এর আগে বিধাননগর দক্ষিণ থানায় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে পরপর পাঁচটি ধারায় মামলা দায়ের করেছিলেন শতদ্রু। এই মামলা বা অভিযোগের ভিত্তিতেই অরূপ বিশ্বাসকে তলব করে পুলিশ। তবে বারবার নোটিস দেওয়া সত্ত্বেও হাজিরা এড়িয়ে ছিলেন তৃণমূলের এই বলিষ্ঠ নেতা। অনেকেই মনে করেছিলেন, দ্বিতীয় নোটিস পাওয়ার পর গ্রেফতারির ভয়ে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

সেই মামলার শুনানি চলাকালীন অরূপ বিশ্বাসকে কার্যত শর্তসাপেক্ষ রক্ষাকবচ দিয়েছিল আদালত। আদালতের তরফে বলা হয়েছিল, পুলিশকে তদন্ত সহযোগিতা করতে হবে। আদালতের নির্দেশ ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না প্রাক্তন মন্ত্রী। একই সাথে নিজের পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে। সেই সাথে আদালত এও বলে, অরূপের বিরুদ্ধে এখনই গ্রেফতারির মতো বড় পদক্ষেপ নেওয়া যাবে না। আর আদালতের এমন সিদ্ধান্তই অসন্তুষ্ট শতদ্রু।

অবশ্যই পড়ুন: ভবানীপুর নির্বাচনের ফল নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ মমতার

এর আগে বাঙালি ক্রীড়া সংগঠক জানিয়েছিলেন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাবেন তিনি। সেখানে বিচার না পেলে যাবেন সুপ্রিম কোর্টে। সেই মতোই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পিটিশন দাখিল করলেন শতদ্রু। এখন দেখার, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে শতদ্রু দত্তের আবেদন উচ্চ আদালত রাখে কিনা। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment