সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২১ জুন, রবিবার। মোদীর কলকাতার কর্মসূচি, তৃণমূলে আরও ভাঙন, ফের বন্ধ হরমুজ প্রণালী, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে ফের FIR
চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করায় এবার অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। জানা গিয়েছে, মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে ডেবরা থানায় যে এফআইআর দায়ের করা হয়েছিল তার সূত্র ধরেই সুমিতের নাম উঠে আসে। প্রসেনজিৎ রায় নামে এক অভিযোগকারী জানিয়েছিলেন, ১২টি সরকারি পদে চাকরির জন্য ৩ লক্ষ টাকা করে দাবী করা হয়েছিল। তবে টাকা দেওয়া সত্ত্বেও চাকরি দেওয়া হয়নি, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক যুক্ত ছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পাল্টে গোপাল মুখার্জী রোড
ক্ষমতায় এসেই বড় পদক্ষেপ রাজ্য সরকারের। বহু বিতর্কিত পার্ক সার্কাস এলাকায় অবস্থিত সোহরাওয়ার্দী অ্যাভিনিউর এবার নাম বদলে করা হল গোপাল মুখার্জী রোড। গতকাল পুরসভার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আর আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই তা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র লগ্নে কলকাতা পুরসভা যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রশংসা করি। অতীতে ঘটে যাওয়া এক ঐতিহাসিক সংশোধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন থেকে। সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নতুন নাম গোপাল মুখার্জি রোড। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) শান্তি চুক্তির পরেও ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
ইরান এবং আমেরিকার মধ্যে সম্পন্ন হয়েছিল শান্তি চুক্তি, এবং সমস্ত শর্ত মেনে হরমুজ প্রণালী খুলেও দিয়েছিল ইরান। কিন্তু ইজরায়েল যুদ্ধ বিরতির শর্ত ভেঙে ক্রমাগত লেবাননে বোমা হামলা চালিয়েছে। সেই অভিযোগে আবারও তেহরান জলসীমা বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করল। শনিবার ইরানের সংবাদ সংস্থা জানায় যে, ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সদর দফতর আবারও হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এই সিদ্ধান্তে যে ভারত সহ অন্যান্য দেশের উপরে চিন্তার ভাঁজ পড়ল তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) NEET পরীক্ষার্থীদের জন্য বিরাট আত্মত্যাগ মোদীর
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ যোগ দিবসে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সেরেই আজ সকাল এগারোটা নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দুপুর ১ টা ১৫ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে প্রধানমন্ত্রীর বিমান। কিন্তু এদিন দেখা গেল অন্যরকম দৃশ্য। ৪৫ মিনিট বিমানবন্দরের অপেক্ষা করে থাকলেন প্রধানমন্ত্রী। তারপরেই তাঁর কনভয়ে রওনা দিল। আসলে এর কারণ নিট পরীক্ষা। কারণ, আজ দুপুর দু’টো থেকে পরীক্ষা ছিল। তাই তাঁর কনভয়ের জন্য পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেই কারণেই এই উদ্যোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) ৪৭ কোটি টাকার দুর্নীতির মামলায় নাম অভিষেকের
এবার আরও ৪৭ কোটি টাকার দুর্নীতির মামলায় নাম জড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনিতেই ত্রাণ দুর্নীতিতে আগে ২৫০ কোটি টাকার অভিযোগ দায়ের করা হয়েছিল। আর এবার দুর্নীতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ কোটি টাকা। বিজেপির নেতা অভিজিৎ দাসের অভিযোগ অনুযায়ী, আমফানের সময় ত্রাণ, বাড়ি তৈরির টাকা, মৎস্যজীবীদের নৌকা নিয়ে মোট ৪৭ কোটি টাকা দুর্নীতি হয়েছে। যার পেছনে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তাঁর সঙ্গে জাহাঙ্গীর খানসহ অন্যান্য নেতাদের হাত ছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) ঋতব্রত শিবিরে যোগ দিতে দলীয় পদ ছাড়লেন বিধায়ক মোশারফ হোসেন
আরও ভাঙন ধরল কালীঘাটের তৃণমূলে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত শিবিরে নাম লেখানোর জন্য দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। আজ সাংবাদিক বৈঠক করে তিনি নিজেই একথা জানিয়েছেন। এমনকি তাঁর দলের পদ ছাড়ার নেপথ্যে মায়ের অসুস্থতার কথা জানালেও তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে, ঋতব্রত পন্থী তৃণমূল শিবিরের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভালো কাজ করার ইচ্ছা তাঁর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) জাহাঙ্গীরের স্ত্রীর হয়ে সওয়াল করবেন না কোনও আইনজীবী
জাহাঙ্গীর খানের পর তাঁর স্ত্রী রেজিনা বিবিকেও গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে তাঁর পক্ষেও কোনও আইনজীবী সওয়াল করবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। জাহাঙ্গীরের হয়েও কোনও আইনজীবী সওয়াল করবেন না বলে জানিয়েছিল। যদিও তাঁর হয়ে এক সরকারি লিগ্যাল এইডের আইনজীবী পক্ষ নিয়েছেন। কিন্তু যেহেতু রেজিনার পক্ষ থেকে কোনও আইনজীবী সওয়াল করছে না, তাই আদালত তাঁকে আপাতত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) গার্ডেনরিচ থেকে তিনটি যুদ্ধজাহাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর
বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ কলকাতায় যোগদিবসের কর্মসূচি সেরে গার্ডেনরিচে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনটি যুদ্ধজাহাজ উদ্বোধন করেছেন। এমনকি এই তিনটি জাহাজ সরাসরি ভারতীয় নৌসেনার হাতে তুলে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, তিনটি জাহাজের নাম আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়। জাহাজ তিনটির ক্ষমতাও অপরিসীম। আইএনএস দুনাগিরি ভূমি থেকে ভূমি বা ভূমি থেকে আকাশের শত্রু পক্ষকে নিক্ষেপ করে। আইএনএস সংশোধক গভীর জলের মধ্য থেকে তথ্য সংগ্রহ করে, এবং আইএনএস অগ্রয় সমুদ্রে লুকিয়ে থাকা শত্রুদের ডুবোজাহাজ গুঁড়িয়ে দেয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) রাস্তায় বন্ধ হবে টোটোর দাপাদাপি, জানালেন পরিবহন মন্ত্রী
রাজ্যের নতুন পরিবহন মন্ত্রী অর্জুন সিং এবার চেয়ারে বসেই অবৈধ টোটো এবং ইলেকট্রিক রিকশা নিয়ে বড় কথা শোনালেন। তিনি জানিয়েছেন, এবার থেকে মেইন রোডে আর টোটো চলতে দেওয়া যাবে না। এগুলো শুধুমাত্র গলি এবং ভিতরের রাস্তাগুলোতে চলাচল করবে। ভারী যানবাহন চলাচলের জন্য তৈরি হাইওয়ে ও প্রধান রাস্তাগুলিতে তিন চাকার টোটো নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে দাবি তাঁর। এমনকি এই প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) হুগলি নদীর তীরে তৈরি হচ্ছে ডলফিন পার্ক
গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার হুগলি নদীর তীরে ঘেঁষে ডলফিন পার্ক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে একটি পার্কের জায়গা ঠিক হয়েছে। দ্বিতীয়টি কোথায় হবে তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। অগ্রিমিত্রা পাল জানিয়েছেন, দুটি ডলফিন পার্ক তৈরি করার কথা হচ্ছে। তার মধ্যে একটি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৈরী করা হবে। আসলে এর পিছনে উদ্দেশ্য হল জলজ বাস্তুতন্ত্রের উপযুক্ত সংরক্ষণ, নদীর পরিষ্কারের ব্যবস্থা করা এবং পরিবেশ বান্ধব পর্যটনের বিকাশ ঘটানো। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন