=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মোদীর মুখোশ পরে দোকান থেকে ৪০ টি মোবাইল চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য

অনন্যা সরকার, রাজস্থান: নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখোশ (Mask) পরে চোর এসে লুঠ করে নিয়ে গেল মোবাইল ফোন। গত সোমবার মাঝরাতের দিকে রাজস্থানের (Rajasthan) ভিলওয়ারা জেলার কারেদা শহরের বাস স্ট্যান্ডে অবস্থিত একটি মোবাইলের দোকান (Mobile Store) থেকে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা দামের ৩৫ থেকে ৪০টি স্মার্টফোন চুরি গেছে। দোকানের সামনে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গেছে অভিযুক্তদের মধ্যে একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরেছিল। অভিযুক্তের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে। 

 মুখোশ পরা চোরের খোঁজে পুলিশ

সোমবারের রাতে এই ঘটনা ঘটার পর মঙ্গলবার সকালে যখন মালিক লক্ষ্মণ সেন দোকানের ঝাঁপ খোলেন, তখনই চুরির বিষয়টা সামনে আসে। তিনি দেখেন  লণ্ডভণ্ড হয়ে আছে দোকান ঘর, মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। আর দামি মোবাইল ফোনের বাক্সগুলো সব খালি অবস্থায় পাওয়া গেছে।  কাল বিলম্ব না করে থানায় অভিযোগ জানান দোকান মালিক।  

কারেদা থানার স্টেশন হাউস অফিসার (SHO) পূরণমল মীনা তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং দোকানটি ভালো করে পরিদর্শন করেন। এরপর পুলিশ দোকানের ভেতরে ও বাইরে থাকা সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজে একটি চোরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে চুরি করতে দোকানে ঢুকতে দেখা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাতে ওই একই চোরের দল বীজ গোদাম চৌরাহায় আরেকটি মোবাইল দোকানেও ভাঙচুর করে ঢোকার চেষ্টা করেছিল। ওই জায়গার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একই মুখোশধারী অভিযুক্ত শাটারের তালা ভাঙার ব্যর্থ চেষ্টা করছে।

আরও পড়ুনঃ স্কুলে যেতে প্রত্যেক পড়ুয়াকে ইলেকট্রিক সাইকেল দেবে কেন্দ্র? জানাল সরকার

কারেদা থানার এসএইচও পূরণমল মীনা এই  প্রসঙ্গে জানিয়েছেন, তার পুলিশ টিম দোকানদারের অভিযোগের ভিত্তিতে একটি কেস ফাইল করে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে, প্রধানমন্ত্রী মোদীর মুখোশ পরা এক ব্যক্তি চুরি করতে ঢুকেছিল। পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Comment