=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঘিরে ধরে গো ব্যাক স্লোগান, এবার ডিম থেরাপির শিকার সাংসদ মহুয়া মৈত্রও

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েও ডিম থেরাপির হাত থেকে রক্ষা পেলেন না তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রও (Mahua Moitra)। বুধবার একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় কালীগঞ্জের পলাশীতে তৃণমূল সাংসদকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মহুয়াকে গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি তাঁকে উদ্দেশ্য করে পচা ডিমও ছুঁড়তে দেখা যায় স্থানীয়দের। যে ঘটনার দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। অভিযোগ, কালীগঞ্জের বিজেপির স্থানীয় কর্মী-সমর্থকরাই তাঁকে ডিম ছুড়ে মেরেছে।

পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট তৃণমূল সাংসদ

বুধবার, কালীগঞ্জের পলাশীতে তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় হাজির হয়েছিলেন সাংসদ মহুয়া মৈত্র। আর সেখানেই তাঁকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শুধু তাই নয়, রাস্তায় দাঁড়িয়ে তিন তলার জানালার পাশে থাকা মহুয়া মৈত্রকে লক্ষ্য করে পচা ডিম এমনকি কাঁদা ছোড়ারও অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

এদিন ফেসবুক পেজ থেকে লাইভে এসে তৃণমূল সাংসদ দেখান উঁচু ভবনের সামনের রাস্তায় ডিম হাতে দাঁড়িয়ে রয়েছেন বিজেপির কর্মীরা। তাঁকে লক্ষ্য করে একের পর এক পচা ডিম ছুড়ে মারা হচ্ছে। তৃণমূল সাংসদদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তাঁকে ডিম ছুড়ে মেরেছে বিজেপি কর্মীরা। মহুয়ার দাবি, তিনি আক্রান্ত হওয়ার 15 মিনিট পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তবে ঘটনাস্থলে যাওয়াই সার। পুলিশের তরফে কোনও বিজেপি সমর্থককে আটকানো বা গ্রেফতার করা হয়নি।

অবশ্যই পড়ুন: হবে সব শ্রেণির শিক্ষকের বদলি, প্রায় চার বছর পর চালু হল উৎসশ্রী পোর্টাল

লাইভে এসে প্রমাণ হিসেবে মহুয়া মৈত্র দেখিয়েছেন, তিনি যেই ভবনে ছিলেন তার সামনের রাস্তাতেই ডিম হাতে অপেক্ষা করছেন বিজেপি কর্মীরা। সুযোগ পেলেই তাঁর গায়ে ছুড়ে মারছেন সেসব। এদিকে পুলিশ একেবারে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রয়েছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকায় যথেষ্ট অসন্তুষ্ট মহুয়া। সবমিলিয়ে বলাই যায়, মমতা পন্থীদের ডিম থেরাপির তালিকায় এবার জুড়ে গেল মহুয়া মৈত্র নামও।

Leave a Comment