বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাপানকে গুঁড়িয়ে দিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) রাউন্ড অফ 16 এ আগেই পৌঁছে গিয়েছিল ব্রাজিল (Brazil)। অপেক্ষায় ছিল সহজ প্রতিপক্ষ পাওয়ার। তবে নেইমারদের ভাগ্যে সিকে ছিঁড়ল না। ভারতীয় সময়ে বুধবার আইভরি কোস্টকে 2-1 ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর লড়াইয়ে জায়গা নিশ্চিত করে ফেলেছে নরওয়ে। এবার সেই দ্রুতগতির দলই হতে চলেছে ব্রাজিলের প্রতিপক্ষ। আর সেই খবর প্রকাশ্যে আসতেই মন ভেঙেছে বহু ব্রাজিল ভক্তের! কারণ, হালান্ডের নরওয়ের কাছে নাও জিততে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা!
এই কারণে নরওয়ের কাছে হেরে বিদায় নিতে পারে ব্রাজিল
চলতি ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করতে হলে ব্রাজিলকে এমন কাজ করতে হবে যা তারা কোনও দিনও করতে পারেনি। আসলে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে নেইমারের দেশকে রাউন্ড অফ 16 এর মঞ্চে নরওয়েকে হারাতে হবে। যা আজ পর্যন্ত করে দেখাতে পারেনি, হলুদ ব্রিগেড। বিশ্ব ফুটবলের ইতিহাসে নরওয়ে এমন এক বিরল প্রতিপক্ষ, ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে তাদের।
ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ম্যানচেস্টার সিটির তরুণ তুর্কি তথা দাপুটে ফুটবলার হালান্ডের দলের বিরুদ্ধে হয়তো আসন্ন ম্যাচে জিততে পারবে না ব্রাজিল। কেউ কেউ মনে করেন, ব্রাজিল শক্তিশালী দল হলেও নরওয়ের সামনে গেলেই যেন দুর্বল হয়ে পড়ে হলুদ বাহিনী! আসলে এই দলের সামনে এত বেশি পরাজয়ের রেকর্ড রয়েছে দলটার, ফলে নতুন করে মুখোমুখি হওয়ার পর মনোবল ভেঙে যায় ফুটবলারদের!
অবশ্যই পড়ুন: ঘিরে ধরে গো ব্যাক স্লোগান, এবার ডিম থেরাপির শিকার সাংসদ মহুয়া মৈত্রও
বলাই বাহুল্য, 1988 সালে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল নরওয়ে এবং ব্রাজিল। এরপর থেকে মোট চার বার সম্মুখ সমরে উপস্থিত হয়েছিল এই দুই দল। যার মধ্যে দুটি ম্যাচে জিতেছে নরওয়ে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ এই দলের বিপক্ষে একবারও জিততে পারেনি ব্রাজিল। আর এমন লজ্জার রেকর্ড স্মরণ করেই কেউ কেউ বলছেন, এবারেও ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড অক্ষত রাখবে নরওয়ে। তবে ব্রাজিল ভক্তদের একাংশের দাবি, “এ বছর গোল করার খিদে নিয়ে মাঠে নেমেছে তাঁদের দল! অন্যান্য বারের মতো ব্রাজিলকে হালকা ভাবে নিলে ভুল করবে নরওয়ে।”