=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১৩ মাসের মধ্যে সর্বোচ্চ, জিএসটি নিয়ে সুখবর শোনাল কেন্দ্র

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের অর্থনীতির (Economy of India) জন্য ফের ইতিবাচক সংকেত। জুন ২০২৬-এ জিএসটি সংগ্রহে বিরাট উন্নতি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার জিএসটি (Goods and Services Tax) আদায় ১৩.৯ শতাংশ বেড়ে ১ লক্ষ ৯৪ হাজার ৮১২ কোটি টাকায় পৌঁছেছে। এমনকি গত বছর অর্থাৎ ২০২৫ সালে জিএসটি সংগ্রহ ছিল ১ লক্ষ ৭১ হাজার ১০৫ কোটি টাকা। যার ফলে এক বছরের ব্যবধানে প্রায় ২৩ হাজার কোটি টাকার বেশি বৃদ্ধি হয়েছে। এমনকি গত ১৩ মাসের মধ্যে এটিই সবথেকে বেশি বৃদ্ধির হার।

বেড়েছে দেশীয় লেনদেন থেকে আয়

জুন মাসে জিএসটি সংগ্রহ বৃদ্ধির পেছনে দেশের অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্যের বিরাট ভূমিকা রয়েছে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। তথ্য অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ লেনদেন থেকে সরকারের আয় হয়েছে আনুমানিক ১.৩৫ লক্ষ কোটি টাকা। এমনকি আমদানি করা পণ্যের উপর জিএসটি সংগ্রহ হয়েছে ৬০ হাজার ৩৮ কোটি টাকা। বিদেশ থেকে আসা পণ্যের ক্ষেত্রে জিএসটি আদায় প্রায় ৩৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আমদানি বাণিজ্যের গতি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

এমনকি রাজ্যগুলির মধ্যে জিএসটি সংগ্রহে সবার থেকে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। জুন ২০২৬-এ মহারাষ্ট্র থেকে জিএসটি আদায় হয়েছে প্রায় ৩০ হাজার ৭১৪ কোটি টাকা, যা বিগত বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। কিন্তু জিএসটি বৃদ্ধির হারের দিক থেকে মহারাষ্ট্রকে পিছনে ফেলে দিয়েছে আবার উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের জিএসটি বৃদ্ধি পেয়েছে প্রায় ১৯ শতাংশ, এবং মোট সংগ্রহ হয়েছে ৯ হাজার ১৬৫ কোটি টাকা। অর্থাৎ বৃদ্ধির গতির বিচারে উত্তরপ্রদেশ এবার বিরাট সাফল্য দেখিয়েছে।

আরও পড়ুন: ঘিরে ধরে গো ব্যাক স্লোগান, এবার ডিম থেরাপির শিকার সাংসদ মহুয়া মৈত্রও

তবে উত্তরপ্রদেশ ছাড়াও বেশ কিছু রাজ্যের জিএসটি সংগ্রহ বেশ অনেকটাই বেড়েছে। তালিকায় রয়েছে অসম, পাঞ্জাব, গুজরাট ইত্যাদি। এই রাজ্যগুলিতে ব্যবসায়িক কার্যকলাপ বাড়ার কারণে কর সংগ্রহে পড়েছে ইতিবাচক প্রভাব। এমনকি জুন মাসে শুধুমাত্র কর সংগ্রহ নয়, বরং জিএসটি রিফান্ডের পরিমাণও বেড়েছে। রিপোর্ট বলছে, জুন ২০২৬-এ মোট জিএসটি রিফান্ড দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৩৬ কোটি টাকা। যেখানে ২০২৫-এ ছিল ৩১ হাজার ৯১১ কোটি টাকা।

Leave a Comment