=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শিয়ালদা থেকে নতুন AC লোকালের ঘোষণা পূর্ব রেলের, জানুন রুট ও সময়সূচি

সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে আপনিও যদি শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের যাত্রী হয়ে থাকেন তাহলে জানিয়ে রাখি, আরও একটি নতুন এসি লোকাল (AC Local Train) ট্রেনের ঘোষণা করা হল রেলের তরফে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইতিমধ্যে কোন রুটে এবং ঠিক কবে ও কোন সময়ে ট্রেনটি চলবে সে সম্পর্কে আপডেট প্রকাশ্যে এসেছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

শিয়ালদা ডিভিশনে চলবে আরও একটি এসি লোকাল

জানা গিয়েছে, শিয়ালদা-বারাসাত (Sealdah-Barasat AC Local) রুটে নতুন এসি লোকাল চালানোর ঘোষণা করেছে পূর্ব রেল। শিয়ালদহ ডিআরএম জানিয়েছে, শিয়ালদহ থেকে বারসাত পর্যন্ত আপ ও ডাউন এসি লোকাল শুরু হবে। আগামী সোমবার অর্থাৎ ৬ জুলাই থেকে শিয়ালদা ডিভিশনে চলবে নতুন ট্রেনটি।  কোন কোন স্টেশনে দাঁড়াবে? সূত্রের খবর, নতুন ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়াবে। বর্তমানে শিয়ালদহ ডিভিশনে ২টি এসি রেকের মাধ্যমে মোট ১০টি এসি লোকাল পরিষেবা সচল রয়েছে বলে জানিয়েছে রেল।

আরও পড়ুনঃ ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ, জিএসটি নিয়ে সুখবর শোনাল কেন্দ্র

এক নজরে ট্রেনের সময়সূচি

ট্রেনের সময়সূচি সম্পর্কে বললে, নতুন এসি লোকালটি সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে, বারাসাত পৌঁছবে সকালে ১১:১৮ মিনিটে। এরপর ফিরতি পথে বারাসাত থেকে সকাল ১১: ২৯ মিনিটে ছাড়বে, শিয়ালদহ পৌঁছবে দুপুর ১২:১৩ মিনিটে। বর্ষাকাল এলেও বাংলায় গরম কমতেই চাইছে না। সেক্ষেত্রে রোজকার অফিস যাত্রী থেকে শুরু করে অন্যান্য যাত্রীদের জন্য নতুন এসি ট্রেনটি বড় উপহারের থেকে কম কিছু না। গরম থেকে বাঁচতে এই ট্রেন আগামী দিনে আরও যাত্রীদের আকর্ষণ করবে বলে আশাবাদী রেল।

Leave a Comment