=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মোবাইলেই মিলবে অপরাধীর তথ্য! পুলিশের হাতে আসছে বিশেষ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যাপ

সৌভিক মুখার্জী, কলকাতা: অপরাধ দমনে প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবার বিরাট পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। এবার থেকে পুলিশ এবং তদন্তকারী সংস্থার হাতে একটি বিশেষ মোবাইল অ্যাপ থাকবে, যার সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যেই কোনও ব্যক্তির আঙ্গুলের ছাপ যাচাই করে অপরাধমূলক রেকর্ড খুঁজে বার করা যাবে (Fingerprint Identification)। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই আনুষ্ঠানিকভাবে অভিজ্ঞান নামে এই নতুন অ্যাপ উদ্বোধন করেছেন। আধুনিক প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা দেশের আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এবার বিরাট পদক্ষেপ রাখতে পারে বলেই খবর।

কীভাবে কাজ করবে এই নতুন অ্যাপ?

আসলে দেশের জাতীয় স্বয়ংক্রিয় ফিঙ্গারপ্রিন্ট সনাক্তকরণ ব্যবস্থা বা এনএএফআইএস এর সঙ্গে যুক্ত কেন্দ্রীয় ডেটাবেসে বর্তমানে আনুমানিক ১.৩ কোটি অভিযুক্ত, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বা কারাগারে থাকা বন্দিদের আঙুলের ছাপ সংরক্ষিত রয়েছে। আর পুলিশ কোনও সন্দেহভাজন ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করে মোবাইল ফোনের মাধ্যমে তা সরাসরি ডেটাবেসে পাঠিয়ে দিতে পারবে। এমনকি কয়েক সেকেন্ডের মধ্যেই মিলিয়ে দেখা যাবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আগে কোনও অপরাধমূলক রেকর্ড রয়েছে কিনা।

পুলিশ সূত্রে খবর, নিয়মিত যানবাহন তল্লাশি বা বিশেষ অভিযান চলাকালীন সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রেই এই অভিনব অ্যাপ ব্যবহার করা হবে। এর ফলে পলাতক অপরাধী কিংবা একাধিক অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে। এমনকি প্রযুক্তিগত প্রদর্শনে দেখা গিয়েছে, নতুন অ্যাপের মাধ্যমে সংগৃহীত ফিঙ্গারপ্রিন্ট জাতীয় ডেটাবেসের সঙ্গে মিলিয়ে ফলাফল পেতে মাত্র গড়ে ৩৫ সেকেন্ড সময় লাগে। যার ফলে তদন্ত এবং প্রাথমিক যাচাইয়ের কাজ অনেক দ্রুত সম্পন্ন হবে।

আরও পড়ুন: অন্নপূর্ণা চালু হলেও সরকারি ওয়েবসাইটে মিলছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম, শুনে যা জানালেন মন্ত্রী

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ আধিকারিকদের জন্য এটি সবথেকে বড় হাতিয়ার। স্মার্টফোন থেকে বিপুল পরিমাণ অপরাধ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। দ্রুত শনাক্তকরণ, সহজ গ্রহণযোগ্যতা আর কোটি কোটি তথ্যের অ্যাক্সেস এই তিনটি বিষয় অ্যাপটিকে বিশেষ কার্যকর করে তুলবে। এমনকি সরকারের তথ্য অনুযায়ী, জাতীয় ডেটাবেসে মাদক পাচার, মানব পাচার সহ বিভিন্ন গুরুতর অপরাধ বা কারাগার সংক্রান্ত বিপুল তথ্য ইতিমধ্যেই সংরক্ষিত রয়েছে। আর এই ডাটাবেসকে আরও সুশৃঙ্খল করতেই এই পদক্ষেপ।

Leave a Comment