=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মোহনবাগানের ঘুম ওড়াতে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা প্লেয়ারকে দলে নিল ইস্টবেঙ্গল!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে সাফল্যের গন্ধ পাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal FC) । সেই সূত্রেই সদ্য চলে যাওয়া কেবিন সিবিয়ের বিকল্প হিসেবে দাপুটে ডিফেন্ডার নাচো মনসালভেকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। জানিয়ে রাখা প্রয়োজন, এই বিদেশী ফুটবলার অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেই নিজের ফুটবল কেরিয়ারের সূত্রপাত করেছিলেন। এরপর থেকে একাধিক ক্লাবের হয়ে বল পায়ে দাপট দেখিয়েছেন তিনি। সেই স্প্যানিশ ডিফেন্ডার এবার খেলবেন লাল হলুদ জার্সিতে।

মোহনবাগানের মতো শত্রুদের ঘুম কেড়ে নেবেন নাচো!

2016 সালে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে একটিমাত্র ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন নাচো। জোসে গিমেনেজ, দিয়েগো গোদিনের মতো অত্যন্ত পরিচিত এবং দাপুটে ফুটবলারদের সাথে লা লিগায় অভিষেক হয়েছিল ইস্টবেঙ্গলে সই করা নতুন ফুটবলারের। নিজের অভিষেক ম্যাচে নাচো খেলার সুযোগ পেয়েছিলেন আন্তোনিও গ্রিজমানের সাথেও। এই স্প্যানিশ তারকা নিজের ফুটবল কেরিয়ারে স্পেনের একাধিক ক্লাবের হয়ে খেলার পাশাপাশি পোল্যান্ড সহ বেশ কিছু দেশের ক্লাবের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন।

বলাই বাহুল্য, কিছুদিন আগেই তাঁর পুরনো সতীর্থ দানি র‍্যামিরেজকে সই করিয়ে নিয়েছিস ইস্টবেঙ্গল। এবার লাল হলুদের পথ ধরে সোজা লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে প্রবেশ করতে চলেছেন দুর্ধর্ষ ফুটবলার নাচো। ফুটবল বিশেষজ্ঞদের দাবি, দুই পা দিয়েই দুর্দান্ত ফুটবল খেলতে সক্ষম এই ফুটবলার। ভাল পাসিং থেকে শুরু করে ড্রিবল সব দিকেই পারদর্শী এই খেলোয়াড়। কর্নার থেকে গোল করাও ক্ষমতা রয়েছে তাঁর। এহেন একজন ফুটবলার আনোয়ারের সাথে জুটি বাঁধলে ঘুম উড়ে যেতে পারে মোহনবাগানের মতো ময়দানের শত্রুদের!

অবশ্যই পড়ুন: ধর্মতলায় অনুমতি দিল না হাইকোর্ট, এবার কোথায় একুশে জুলাই করবে কালীঘাট তৃণমূল?

উল্লেখ্য, আগামী মরসুমে যে ইমামি ইস্টবেঙ্গলের প্রধান বিনিয়োগকারী হিসেবে থাকছে না সেটা কার্যত পাকা হয়ে গিয়েছে। তবে মাঝে শোনা গিয়েছিল, একক ভাবে নয় বরং একসাথে তিনটি সংস্থা ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে পারে। সেই তালিকায় ইমামির পাশাপাশি নাম ছিল অমুলের। পরে শোনা যায়, এখনই লাল হলুদের সাথে কোনও চুক্তি হচ্ছে না এই ভারতীয় সংস্থার। সেক্ষেত্রে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে কোন নির্দিষ্ট সংস্থা বা কারা টাকা ঢালবে, তার উত্তর নেই কারও কাছে।

Leave a Comment