=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যুবশক্তি প্রকল্পে প্রয়োজন ইনকাম ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কীভাবে বানাবেন জানুন

সৌভিক মুখার্জী, কলকাতা: অক্টোবর থেকে শুরু হচ্ছে রাজ্যের যুবশক্তি (Yuva Shakti) প্রকল্পের আবেদন। এখনও অফিশিয়াল ভাবে ঘোষণা না হলেও বিজেপি সরকার তাদের প্রথম বাজেটেই জানিয়েছিল, অক্টোবর থেকে এই প্রকল্পের আওতায় বেকাররা প্রতিমাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। তবে যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য বেশ কয়েকটি ডকুমেন্টের প্রয়োজন পড়বে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। কীভাবে বাড়িতে বসেই বানাবেন এই ডকুমেন্ট? রইল প্রসেস।

যুবশক্তি প্রকল্পে প্রয়োজন ইনকাম সার্টিফিকেট

যুবশক্তি প্রকল্পের গ্রাজুয়েট বেকাররা প্রতিমাসে ৩০০০ টাকা এবং যারা গ্রাজুয়েশন এখনও পর্যন্ত সম্পন্ন করেননি, তারা প্রতি মাসে ২০০০ টাকা করে পাবে বলে জানিয়েছে সরকার। গ্রাজুয়েটদের ক্ষেত্রে অবশ্যই কলেজের প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন পড়বে। তবে এই প্রকল্পে আবেদনের জন্য পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না বলেই জানিয়েছিল সরকার। আর তার প্রমাণস্বরূপ আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট বা পরিবারের আয়ের শংসাপত্র। এছাড়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও প্রয়োজন পড়তে পারে। কীভাবে বানাবেন জেনে নিন।

আজ এই প্রতিবেদনে পঞ্চায়েত স্তরের জন্য ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের আবেদন প্রক্রিয়া জানানো হল। খুব সহজে ঘরে বসে নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমেই বানিয়ে নিতে পারবেন এই সার্টিফিকেট। তার জন্য আপনাকে শুধু নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • সর্বপ্রথম নিজের ফোনের ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ‘Citizen Corner’।
  • প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করতে হবে।
  • এরপর নিচের দিকে একটি চেকবক্স থাকবে। সেখানে ক্লিক করে ‘Proceed to mobile verification’ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর নিজের মোবাইল নম্বর বসিয়ে ওটিপি ভেরিফাই করতে হবে।
  • এরপর আপনার সামনে আবেদনপত্র ওপেন হবে। সেটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • সেখানে জেলা, গ্রাম পঞ্চায়েত, ব্লক, নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি লিখতে হবে।
  • এরপর আপনি কোন সার্টিফিকেট বানাতে চাইছেন সেটি সিলেক্ট করতে হবে। যেমন ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইত্যাদি।
  • এরপর আপনার ফোন নম্বর এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে।

আরও পড়ুন: বেতন বৃদ্ধির সাথে বিনামূল্যে বিদ্যুৎ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি নিয়ে বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর

আবেদন সফলভাবে জমা দেওয়ার পর আপনি এই ওয়েবসাইট থেকেই আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। যখন বিডিওর তরফ থেকে আপনার আবেদন অ্যাপ্রুভ করা হবে, তখন খুব সহজেই তা ডাউনলোড করে নিতে পারবেন। যদিও যুবশক্তি প্রকল্পে কবে থেকে আবেদন শুরু হবে তা জানানো হয়নি। তবে আশা করা যাচ্ছে, অক্টোবর থেকে শুরু হবে এই প্রকল্পের সুবিধা প্রদান।

Leave a Comment