=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যেমন লুক তেমন ফিচার্স! মাত্র ৮১৯৯ টাকায় বিরাট ফোন লঞ্চ করল itel

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেট স্মার্টফোন বাজারে এবার নতুন চমক নিয়ে এল itel Mobile। সংস্থাটি তাদের নতুন Zeno সিরিজের আওতায় Zeno 100 Lite এবং Zeno 100 Pro নামে দুটি স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। 10 হাজার টাকার কম দামে আসা এই দুটি ফোনে আধুনিক ডিজাইন থেকে শুরু করে বড় ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত কিছু ফিচার্স দেওয়া রয়েছে। তবে দাম কম হলেও প্রিমিয়াম লুক দিয়েছে ফোনদুটি। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

Zeno 100 সিরিজের দাম কত?

ভারতে Zeno 100 Lite ফোনের প্রাথমিক নাম রাখা হয়েছে মাত্র 8199 টাকা। অন্যদিকে Zeno 100 Pro ফোনের দাম শুরু হচ্ছে মাত্র 8799 টাকা থেকে। রঙের বিকল্প হিসেবে Zeno 100 Lite পাওয়া যাবে Green, Beige ও Black বিকল্পে, এবং Zeno 100 Pro পাওয়া যাবে Black, Silver ও Orange বিকল্পে। এমনকি দুটি স্মার্টফোনই অ্যামাজনের মাধ্যমে বিক্রি শুরু হবে বলেই জানানো হয়েছে।

Zeno 100 Lite এর ফিচার্স

Zeno 100 Lite ফোনটিতে 6.61 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে রয়েছে, যেখানে 90Hz রিফ্রেশ রেট থাকে। এছাড়া স্মুথ অভিজ্ঞতা পাওয়া যাবে এই ফোনটিতে। ফোনটির প্রধান ফিচার্সগুলির মধ্যে রয়েছে—

  • 6.61 ইঞ্চির HD+ ডিসপ্লে
  • 90Hz রিফ্রেশ রেট
  • ওয়াটারড্রপ নচ ডিজাইন
  • ডুয়াল রিয়ার ক্যামেরা
  • LED ফ্ল্যাশ
  • 5000mAh ব্যাটারি
  • মিলিটারি-গ্রেড বডি

আরও পড়ুন: অভিষেকের পিএ-র খোঁজে পাঞ্জাবে বাংলার পুলিশ, অল্পের জন্য বেঁচে গেল সুমিত রায়

Zeno 100 Pro ফোনে কী কী মিলবে?

এদিকে সিরিজের প্রিমিয়াম মডেল Zeno 100 Pro ফোনটিতে রয়েছে অতিরিক্ত কিছু সুবিধা। যেমন—

  • MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফায়েড বডি
  • ডুয়াল AI রিয়ার ক্যামেরা
  • IR Blaster
  • ড্রপ রেজিস্ট্যান্ট ডিজাইন
  • হিট রেজিস্ট্যান্ট প্রযুক্তি
  • উন্নত কুলিং সিস্টেম

তবে যারা 10,000 টাকার কম বাজেটে নতুন স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য এই মডেলদুটি হতে পারে একেবারে দারুণ বিকল্প। কারণ, বড় ডিসপ্লে থেকে শুরু করে ধামাকাদার ব্যাটারি, শক্তিশালী বডি আর অতিরিক্ত সুবিধার জন্য এই ফোন বেশ আকর্ষণীয় হয়ে উঠতে পারে ক্রেতাদের মধ্যে।

Leave a Comment