=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রবিবারও মিলবে মিড ডে মিল, বিজ্ঞপ্তি জারি পশ্চিমবঙ্গ সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার রবিবারেও স্কুলে দেওয়া হবে মিড ডে মিল (Midday Meal Scheme)। বিজ্ঞপ্তি জারি করা হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। রাজ্যজুড়ে এখন যোগ দিবসের কর্মসূচি নিয়ে চলছে তোড়জোড়। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস, যা আড়ম্বরের সঙ্গে পালিত হবে গোটা রাজ্যের সমস্ত স্কুল, কলেজে। কলকাতার কর্মসুচিতে উপস্থিত থাকছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিন উপলক্ষ্যেই এবার স্কুলে মিড ডে মিল দেওয়ার ঘোষণা করা হল।

রবিবার মিলবে মিড ডে মিল

আসলে জলপাইগুড়ি জেলার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, আন্তর্জাতিক যোগ দিবস অর্থাৎ আগামী ২১ জুন রবিবার প্রাথমিক বিদ্যালয়ে যোগ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সেই কারণে জানানো যাচ্ছে যে, এই জেলার অধীনস্থ সকল প্রাথমিক বিদ্যালয় আগামী ২১ জুন সকাল ৬:৩০ থেকে ৭:৪৫ পর্যন্ত আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে।

সেই কারণে ২১/০৬/২০২৬ রবিবার সকল প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিল আয়োজন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করার বিনীত অনুরোধ করা হচ্ছে। আর এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। অর্থাৎ, জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ২১ জুন অন্যান্য দিনের মতোই দেওয়া হবে মিড ডে মিল। এই দিন যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে উপস্থিত থাকবে তারা প্রত্যেকেই মিড ডে মিলের সুবিধা পাবে বলে স্পষ্ট জানানো হয়েছে।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের সাথে বিশ্বাসঘাতকতা মিগুয়েলের? বাগানে যাওয়ার আগেই প্রশ্নের মুখে

তবে অন্যান্য জেলার স্কুলগুলোতে মিড ডে মিলবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। শুধুমাত্র জলপাইগুড়ি জেলার জন্যই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রীরা উপস্থিত থাকবেন। সকাল থেকেই শুরু হবে এই যোগ কর্মসূচি। পাশাপাশি আগামী ২০ জুন পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ কর্মসুচির আয়োজন করা হয়েছে গোটা রাজ্যজুড়ে।

Leave a Comment