=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রুটের পর এবার সচিনের রেকর্ড ছারখার করার পথে বিরাট কোহলি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 ওয়ানডে বিশ্বকাপেই শেষবারের মতো ভারতের জার্সিতে খেলতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ইতিমধ্যেই সে কথা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন ভারতীয় মহাতারকা। কাজেই বিশ্বকাপ পর্যন্ত যে কটি সিরিজে দেশের হয়ে খেলতে পারবেন সবকটিতে নিজেকে নিংড়ে দেবেন তিনি। চেষ্টা করবেন দলকে জেতানোর। আর সেই যাত্রাটা শুরু হচ্ছে আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে। এই আসরেই সচিন তেন্ডুলকরের 4টি বড় রেকর্ড ভেঙে ছারখার করতে পারেন বিরাট। বলা বাহুল্য, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে 23 হাজার রান সম্পূর্ণ করে মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভেঙেছেন জো রুট (Joe Root)।

রুটের পর এবার সচিনের রেকর্ড ভাঙার পথে বিরাট

তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড ভাল বিরাট কোহলির। আর সেই মাঠেই এবার নামতে চলেছেন কিং। আজ পর্যন্ত ক্যারিবিয়ানদের বিরুদ্ধে 41টি ইনিংস খেলে 2,261 রান করেছেন বিরাট। এছাড়াও রয়েছে 9টি সেঞ্চুরি এবং 11টি হাফ সেঞ্চুরি। তবে যে মাঠে আজ নামতে চলেছেন সেই মাঠে আজ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কাছে আউট হননি চিকু। এই ময়দানে সেঞ্চুরিও রয়েছে বিরাটের। এক কথায়, নিজের পছন্দের মাঠে সচিনের রেকর্ড ভাঙার সুযোগ পাবেন বিরাট।

না বললেই নয়, বর্তমানে ওয়ানডেতে বিরাটের মোট রানের সংখ্যা 13,941। কাজেই আজ মাত্র 59 রান করতে পারলেই দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে 15 হাজার ওয়ানডে রানের গণ্ডি ছুঁয়ে ফেলবেন তিনি। এখানেই শেষ নয়, রান করার পাশাপাশি নিজের মোট সেঞ্চুরির সংখ্যা 85 থেকে বাড়িয়ে 86 করারও চেষ্টা করবেন বিরাট। বর্তমানে লিস্ট এ ক্রিকেটে সচিনের সেঞ্চুরির সংখ্যা 60। সেখানে বিরাটের 59। আজ সেঞ্চুরি করতে পারলে মাস্টার ব্লাস্টারের পাশেই বসবেন তিনি।

আরও পড়ুন: মাত্র ৩৫ রান দূর, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচেই সচিনের ক্লাবে এন্ট্রির সুযোগ রাহুলের হাতে

এছাড়াও ঘরের মাঠে সচিনের সেঞ্চুরির সংখ্যা 42। বিরাটের 41। এদিন 100 করতে পারলেই এক্ষেত্রেও ক্রিকেটের ভগবানের পাশেই বসবেন 18 নম্বর জার্সি। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ মোট 110 রান করতে পারলে আরও একদিক থেকে সচিনের রেকর্ড ভেঙে ফেলবেন কোহলি। এছাড়াও ঘরের মাঠে ওয়ানডেতে বিরাটের রান 6 হাজার 887। অন্যদিকে সচিন করেছিলেন 6 হাজার 976। কাজেই মাত্র 90 রান করতে পারলে ঘরের মাঠে ওয়ানডেতে রানের নিরিখেও ভারতীয় কিংবদন্তির রেকর্ড ভাঙবেন বিরাট।

Leave a Comment