সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৫ জুন, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) থেকেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে আজ চন্দ্র তুলা রাশিতে এবং সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। আজ স্বাতী এবং বিশাখা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। এদিকে একাদশী তিথির বিশেষ দিনটিতে শিব এবং সিদ্ধ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৫ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২৩ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: ধর্মীয় কিংবা আধ্যাত্মিক সাধনার জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ অর্থ আপনার হাতে থাকবে না। সঞ্চয় করতে সমস্যা হতে পারে। জীবনে আজ আনন্দ উপভোগ করতে পারবেন। ভালবাসার দিক থেকে আজ দিনটি ভালো কাটবে। আজ অবসর সময় পুরোপুরি ভাবে উপভোগ করার জন্য অন্যদের থেকে নিজেকে দূরে রাখা উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। জীবনসঙ্গীর গুণাবলী আপনাকে প্রেমে পড়তে বাধ্য করাবে।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে মিষ্টি ভাত রান্না করে গরিবদের মধ্যে বিতরণ করার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ আশাগুলি সুগন্ধির মতো আচরণ করতে পারে। আর্থিক বিষয় নিয়ে জীবন সঙ্গীর সঙ্গে ঝগড়া হবে। কিন্তু শান্ত স্বভাবের মাধ্যমে সবকিছু সমাধান করবে। পুরনো পরিচিতদের সঙ্গে দেখা করা ও পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আবেগ নিয়ন্ত্রণ রাখুন। নাহলে আজ সমস্যা হতে পারে। পরিবারের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কোনও নথি হস্তান্তর করবেন না। আজ অবসর সময়কে ভালোভাবে কাজে লাগাতে জন্য পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন।
প্রতিকার: ভালো প্রেমের সম্পর্কের জন্য পকেটে একটি সাদা রুমাল রাখুন। তবে দেখবেন রুমালটি যেন নোংরা না হয়।
মিথুন রাশি: আজ ভাগ্যের উপর মোটেও নির্ভর করবেন না। স্বাস্থ্য এর উন্নতির জন্য কঠোর পরিশ্রম করা উচিত। অলস হয়ে বসে থাকলে কোনও কিছুই লাভ হবেনা। সুস্থ থাকার জন্য ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। পারিবারিক প্রয়োজনের কথা বিবেচনা করে আজ আপনি জীবনসঙ্গীর সাথে মূল্যবান জিনিস কিনতে পারেন, যা আপনার আর্থিক অবস্থার উপরে চাপ সৃষ্টি করবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি একদমই ভালো কাটবে না। প্রেমের ব্যাপারে আজ আপনাকে অনেকে ভুল বুঝতে পারে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ভালো ফলাফল আনবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনি কোনও ঝামেলা ছাড়া আরাম করতে পারবেন। পেশীগুলোকে শিথিল করার জন্য তেল মালিশ করতে হবে। আজ সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং অন্যদের দেওয়া ঋণ পরিশোধ করতে পারবেন। নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য অর্থ উপার্জন করতে পারবেন। মেয়ের অসুস্থতা আজ আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। কিন্তু পরিবারের দিক থেকে আজকে দিনটি একদমই ভালো কাটবে না বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: আজ পারিবারিক জীবনকে সুখী করার জন্য অনগ্রসর বর্ণের মেয়েদেরকে সাহায্য করার চেষ্টা করতে হবে।
সিংহ রাশি: আজ আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যা মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। সন্তানদের মাধ্যমে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি আপনাকে দারুন আনন্দ দেবে। বিবাদ, মত বিরোধ বা অন্যদের মধ্যে দোষ খুঁজে বের করার প্রবণতা উপেক্ষা করতে হবে। গাছ লাগানো উচিত। আজ আপনার হাতে প্রচুর পরিমাণে সময় থাকবে। জীবনসঙ্গী কাজের ব্যস্ততার মধ্যে আজ আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বানরদেরকে আজ গুড় বা ছোলা খাওয়ানোর চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ সব সময় খুশি থাকতে হবে। কারণ আপনার জন্য সুদিন আসবে। দিনের দ্বিতীয় অর্ধে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সাধারণ পরিচিতদের সঙ্গে ব্যক্তিগত বিষয় শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। দীর্ঘ সময় পর বন্ধুদের সঙ্গে দেখা করার চিন্তা আজ আপনার হৃদস্পন্দনকে বাড়িয়ে দেবে। আজ আপনার ভালো মেজাজ অফিসের পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। আজ এই রাশির জাতক জাতিকাদের নিজেদেরকে বোঝা প্রয়োজন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করতে হলে বাড়িতে ছেড়া বা পুরনো বই অথবা ধর্মগ্রন্থ রাখবেন না।
তুলা রাশি: আজ আপনি যে সমস্যাগুলো নিয়ে কষ্ট পাচ্ছেন সেগুলো সমাধান করার জন্য বুদ্ধিমত্তা ব্যবহার করা উচিত। আর্থিক সম্ভাবনা ভালো থাকবে। কিন্তু অর্থ অপচয় না করার বিষয় সতর্ক থাকা উচিত। কথাবার্তা এবং আলোচনা আপনার মন মতো হবে না। দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। সন্তোষজনক ফলাফল অর্জনের জন্য আজ কাজের পরিকল্পনা করা উচিত। অফিসের সমস্যা সমাধান করা আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় বিচক্ষণতা ব্যবহার করতে হবে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুন্দর করার জন্য গণেশ বা বিষ্ণু মন্দিরে পিতলের প্রদীপ দান করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ অতিরিক্ত খাওয়া পরিহার করতে হবে এবং ওজনের দিকে নজর রাখা উচিত। আর্থিক উন্নতি নিশ্চিত। আজ আপনার রস্যবোধ চারপাশের পরিবেশকে প্রাণবন্ত করে তুলতে পারে। সঙ্গীকে আবেগগত ভাবে ব্ল্যাকমেইল করা থেকে বিরত থাকতে হবে। খুচরা কিংবা পাইকারি বিক্রেতাদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। পরিবারে কোনওরকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর ইচ্ছাকৃত মানসিক আঘাত পাবেন, যা আপনাকে বিষন্নতার মধ্যে ফেলতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: আজ ভালবাসার সম্পর্ক উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকাকে লাল রঙের পোশাক উপহার দেওয়ার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ আপনি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। যারা ছোট ব্যবসার সঙ্গে জড়িত তারা আজ কাছের কারো কাছ থেকে পরামর্শ পেতে পারে, যা তাদের জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে। পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ করার এবং তাদের কথা না শোনার প্রবণতা আজ অপ্রয়োজনীয় তর্কের জন্ম দিতে পারে।। সমালোচনার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আজ দিনটি আপনার জন্য বেশ চমৎকার যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি আবার দিনটি খুব একটা ভালো নয়।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য আজ ভৈরবজির সামনে একটি প্রদীপ নিবেদন করার চেষ্টা করতে হবে।
মকর রাশি: আজ হাসিখুশি আত্মীয়দের সঙ্গে মানসিক চাপ কমাবে এবং প্রয়োজনীয় স্বস্তি আনবে। আত্মীয়দের পেয়ে আপনি ভাগ্যবান মনে করবেন। স্থাবর সম্পত্তি বা আর্থিক লেনদেনের জন্য আজকের দিনটি খুবই শুভ। আত্মীয়-স্বজন বা বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। রোমান্টিক চিন্তা বা স্বপ্নের জগতে হারিয়ে যেতে পারেন। কঠোর পরিশ্রম ভালো ফলাফল দেবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা আপনার জন্য ইতিবাচক। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন। আজ আপনার জীবনসঙ্গী আপনাকে খুশি করার অনেক চেষ্টা করতে পারে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য কনিষ্ঠ আঙুলে রুপোর আংটি পরার চেষ্টা করতে হবে।
কুম্ভ রাশি: আজ প্রকৃতি আপনাকে আত্মবিশ্বাস বাড়াবে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটা সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনঅ রকম সমস্যা হবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনার খিটখিটে মেজাজ তা অর্জন করতে বাধা দিতে পারে। পরিবারের মঙ্গলের জন্য কঠোর পরিশ্রম করা উচিত। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে। আজ আপনার পরিবারের সঙ্গে সমস্ত উদ্বেগ ভাগ করে নেওয়া উচিত এবং নিজের জগতে মগ্ন থাকতে পারবেন। নিজের জন্য প্রচুর সময় পাবেন।
প্রতিকার: পারিবারিক জীবনে উন্নতির জন্য “পলাশপুষ্পসংকাশন তারাকাগ্রহমস্তকম। রৌদ্রনরৌদ্রতকম ঘোরম তান কেতুন প্রণামম্যহম্” মন্ত্র ১১ বার পাঠ করার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনার মানসিক চাপ অনেকটাই কমতে পারে। যারা কোনও অপরিচিত ব্যক্তির পরামর্শ নিয়ে বিনিয়োগ করেছিলেন তাদের সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা আজ আপনার কল্পনার থেকে অনেক ভালো হবে। প্রিয়জনকে হতাশ করবেন না। কারণ এমনটা করলে পরে অনুশোচনা করতে হতে পারে। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগসংযোগ স্থাপনের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ সময়ের সদ্ব্যবহার করতে আপনি পার্কে বেড়াতে যেতে পারেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে তর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: প্রেমিক-প্রেমিকাকে আজ একজোড়া সাদা হাঁস উপহার দেওয়ার চেষ্টা করুন। এতে আপনার প্রেমের জীবন উন্নত হবে।