সহেলি মিত্র, কলকাতা: মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশের লখনউতে। লখনউয়ের আলিগঞ্জে একটি বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Lucknow Coaching Center Fire) কমপক্ষে ১৫ জনের মৃত্যু মৃত্যু ও পাঁচজন আহত হয়েছে। উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, একটি কোচিং সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেইসঙ্গে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে সকলের মধ্যে।
লখনউতে বিধ্বংসী আগুনে শেষ ১৫টি জীবন
জানা গিয়েছে, সোমবার দুপুর ৩টের দিকে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের আলিগঞ্জ এলাকার একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে। এক রিপোর্ট অনুযায়ী, ভবনটিতে অবস্থিত একটি কোচিং ইনস্টিটিউটে লাগা এই আগুনে ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। মৃতদের মধ্যে বেশিরভাগ পড়ুয়া ছিল বলে খবর। আগুন লাগার খবর পাওয়া মাত্রই দমকল বাহিনীর একটি দল উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলে ১৪টি ইঞ্জিন এবং হাইড্রোলিক মইযুক্ত যানবাহন এসে পৌঁছায়। আগুন লাগার পর অনেকেই ভবনটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও, কয়েকজন ভেতরে আটকা পড়েন।
এই প্রসঙ্গে কেজিএমইউ ট্রমা সেন্টারের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. অমিয় আগরওয়াল ১৫ জন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, “২১ থেকে ২২ জন শিশুকে আনা হয়েছিল। পাঁচজনের আঘাত রয়েছে এবং তাদের ভর্তি করা হয়েছে। আগুন থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দেওযার কারণে দুজন আহত হয়েছে। তাদের পিঠে আঘাত রয়েছে। সিটি স্ক্যান করানোর পর তাদের চিকিৎসা চলছে। ১৫টি শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছিল। রিপোরি প্রস্তুত করার পর তাদের মর্গে পাঠানো হবে।”
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন যে, এই ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কীভাবে এরকম ঘটনা ঘটল তার পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি তলব করেছেন। সেইসঙ্গে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
UP CM Yogi Adityanath cancels all official programmes for June 23 following the Lucknow fire tragedy.
He cut short his Aligarh visit, rushed to the incident site in Aliganj & later visited KGMU to meet injured children & their families. pic.twitter.com/GZPliCOfV3
— STAR Boy TARUN (@Starboy2079) June 22, 2026