বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিমাসে মোটা টাকার ইলেকট্রিক বিল আসে? পকেটের খরচ বাঁচাতে বাড়ির ছাদে বসিয়ে দিতে পারেন সোলার প্যানেল (Free Solar Panel)। না, এক পয়সাও খরচ হবে না আপনার। সম্পূর্ণ বিনামূল্যে সোলার প্যানেল বসানোর সুযোগ দিচ্ছে সরকার (Government)। ইতিমধ্যেই সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে, যেসব গ্রাহকদের বাড়িতে বিদ্যুতের মিটার রয়েছে, তাঁরা নিজেদের বাড়ির ছাদে সম্পূর্ণ বিনামূল্যে সোলার প্যানেল বসাতে পারবেন! কিন্তু কীভাবে পাবেন এই সোলার প্যানেল?
সম্পূর্ণ বিনামূল্যে সোলার প্যানেল দিচ্ছে সরকার
গত পহেলা সেপ্টেম্বর, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার মন্ত্রিসভার এক বৈঠকে দিল্লির বাসিন্দাদের বাড়ির ছাদে সম্পূর্ণ বিনামূল্য সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার। মূলত নতুন সৌর নীতির অধীনে যোগ্য বিদ্যুৎ গ্রাহকদের বাড়ির ছাদে বিনামূল্যে সোলার প্যানেল বসাতে চায় সরকার। এখন প্রশ্ন, কাদের বাড়ির ছাদে বসবে এই সোলার প্যানেল? সরকারের তরফে ইতোমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, এই সোলার প্যানেল সম্পূর্ণ বিনামূল্যে পেতে হলে কিছু শর্ত মানতে হবে।
সরকারি ঘোষণা অনুযায়ী, দিল্লির স্থায়ী বাসিন্দা এবং যাঁরা প্রতিমাসে 400 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, শুধুমাত্র তাঁরাই বিশেষ সরকারি প্রকল্পের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে 3 কিলোওয়াট পর্যন্ত সোলার সিস্টেম বসাতে পারবেন বাড়ির ছাদে। তাও আবার সম্পূর্ণ বিনামূল্য। বলে রাখা প্রয়োজন, এই সরকারি প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য মোট খরচ হবে 1 লাখ 56 হাজার টাকা। যার মধ্যে 78,000 টাকা ভর্তুকি বাবদ দেবে কেন্দ্রীয় সরকার। বাকি অর্থ দেবে দিল্লি সরকার।
সব মিলিয়ে বলাই যায়, দিল্লির যেসব স্থায়ী বাসিন্দারা প্রত্যেক মাসে 400 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করেন তাঁরা সম্পূর্ণ নিখরচায় বাড়ির ছাদে বসিয়ে নিতে পারেন সোলার প্যানেল। যদিও এই সোলার প্যানেল বসানোর পর পরবর্তী পাঁচ বছর পর্যন্ত এই সোলার প্যানেলের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্ব থাকবে সরকার এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থার উপর। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সোলার প্যানেল ব্যবহার করার পরেও গ্রাহকরা যদি মিটার থেকে বিদ্যুৎ ব্যবহার করেন সেক্ষেত্রেও আগের মতোই বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ছাড় পাবেন।
STORY | Delhi govt to provide free 3 kW rooftop solar panels to 2.3 lakh households: CM
Delhi government has set a target to distribute free 3-kilowatt (kW) rooftop solar panels to approximately 2.30 lakh households with monthly electricity consumption of up to 400 units by… pic.twitter.com/BO110rXCRq
— Press Trust of India (@PTI_News) September 1, 2026
আরও পড়ুন: ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রাম থেকে হার্ভার্ড ইউনিভার্সিটি! স্কলারশিপ পেয়ে অসাধ্য সাধন শ্রমিকের মেয়ের
কীভাবে আবেদন করবেন?
- দিল্লির বাসিন্দা হয়ে থাকলে এই প্রকল্পের জন্য আবেদন করতে প্রথমেই চলে যান pmsuryaghar.gov.in ওয়েবসাইটে।
- এবার আপনার কনজিউমার নম্বর, মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে সেখানে রেজিস্টার করে নিন।
- এরপর লগইন করে রুফটপ সোলার অ্যাপ্লিকেশন ফর্মটি বেছে নিন এবং সেই ফর্ম সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন।
- শেষমেষ সমস্ত তথ্য যাচাই করে সাবমিট করে দিলে আপনার আবেদন যাচাই করা হবে। যাচাই পর্ব শেষ হলে আপনার মোবাইল নম্বরে পাঠানো হবে অনুমোদন বার্তা।
- একদম অন্তিম পর্বে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেলে নির্দিষ্ট সরবরাহকারী সংস্থা নির্বাচন করে আপনার বাড়ির ছাদে বসিয়ে দেওয়া হবে সোলার প্যানেল। এর জন্য নিজের পকেট থেকে গুনতে হবে না এক পয়সাও।