প্রীতি পোদ্দার, কলকাতা: বৃহস্পতিবার রাতে গভীর নিম্নচাপে শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তিক্ষয় করবে বলে আশা করা যাচ্ছে। তবে বৃষ্টি বজায় থাকবে আরও বেশ কিছুদিন। যদিও আগামীকাল (Weather Tomorrow) শনিবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে উইকেন্ড এর আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে আগামীকাল, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুধু বৃষ্টি যে হবে তা কিন্তু সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে আশা করা যাচ্ছে আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
আগামীকাল সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকা গুলিতে মাঝেমধ্যেই রোদের ঝলমলে পরিবেশ দেখা যাবে ঠিক তেমনি আবার মেঘলা আকাশ দেখা যাবে। তবে বৃষ্টির পরিমাণ আজকের তুলনা আগামীকাল অনেকটা কম থাকবে। এছাড়াও থাকবে না বজ্রবিদ্যুতের আশঙ্কা। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে গত তিন দিন ধরে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। যদিও আগামীকাল থেকে সমুদ্রে যাওয়ার সবুজ সংকেত দেওয়া হয়েছে মৎসজীবিদের।
আরও পড়ুন: ৪ লক্ষ কৃষককে বিদ্যুতে ভর্তুকি, সরকার কিনে নেবে সব ধান! বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের নিম্নচাপের প্রভাবে যে হারে বৃষ্টি চলছে সেই আবহাওয়া বজায় রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শনিবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি অতিভারী বর্ষণের সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে। তবে সেখানকার পরিস্থিতিও বেশ খারাপ। রাস্তাঘাটে ধস নেমে রীতিমতো যোগাযোগ ব্যবস্থার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এমনকি ভারী বৃষ্টিপাতের জেরে তিস্তার জলও বেড়ে চলেছে।।