=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“শত্রুরা ভারতের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, মানব না” হুঙ্কার বাংলাদেশের মন্ত্রীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভারতকে আক্রমণ বাংলাদেশের (Bangladesh On India)! এবার তারেক রহমান (Tarique Rahman) সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরাসরি ভারতকে নিশানা করে বললেন, একাত্তরের পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদের ভাগীদাররা ভারতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদিন ভারতকে নিশানায় এনেই তিনি দাবি করেন, কোনও আধিপত্যবাদী শক্তির আধিপত্য মেনে বাংলাদেশের মানুষজন এখানে বসবাস করবে না। এক কথায় বলাই যায়, ফের নিজেদের অভ্যন্তরীণ সমস্যার কারণে ভারতকে টেনে আনল পদ্মা পাড়ের দেশ।

আবারও ভারতকে আক্রমণ বাংলাদেশের!

বৃহস্পতিবার, ওপার বাংলার অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং তাঁদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার জন্য আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের মন্ত্রী সাখাওয়াত হোসেন। সেখানেই অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতকে নিশানা করে বসলেন!  বললেন, “একাত্তরের পরাজিত শক্তিদের কথায় কান দেবেন না। তাঁরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে। যাঁরা আমাদের দেশের নেতা, কর্মীদের খুন করেছে এবং দেশের সম্পদ লুট করেছে।”

এদিন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমানের ওই মন্ত্রী বলেন, “এদিকে ভারত থেকে হুঙ্কার দেওয়া হচ্ছে উনি ডিসেম্বরের দেশে ঢুকবেন। আর এই দিক থেকে ওনারা বলছেন ডিসেম্বরেই নাকি আমাদের সরকারের পতন ঘটাবেন। আজ দুই অপশক্তি এক হয়েছে। একাত্তরের পরাজিত রাজাকার আর ফ্যাসিস্ট আওয়ামী লিগ এখন মিলেমিশে একাকার। ”

আরও পড়ুন: কীভাবে এশিয়ান গেমসে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? বুঝে নিন সহজ অঙ্ক

বাংলাদেশের সংবাদমাধ্যম আমার দেশের প্রতিবেদন অনুযায়ী, ভারতকে নিশানা করে হাসিনার দলের প্রসঙ্গ তুলে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীকে একেবারে হুঁশিয়ারি দিতে দেখা গেল এদিন। তিনি বললেন, “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমাদের সমস্ত নেতাকর্মী সজাগ এবং সচেতন রয়েছেন। গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং দেশকে স্বাধীন করতে এদেশের মানুষ 1971 সালে রক্ত ঝরিয়ে লড়াই করেছে। তাই ভারতের কোনও আধিপত্য মেনে নেব না। সেসব মেনে এদেশের বাসিন্দারা এখানে বসবাস করবেন না!”

Leave a Comment