=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শিল্পমন্ত্রী তাপস রায়ের ফ্ল্যাটে ‘সারপ্রাইজ ভিজিট’ কুণাল ঘোষের, তুঙ্গে জল্পনা

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার কি আমে-দুধে মিশে যাচ্ছে বাংলার রাজনীতি? না হলে বিজেপি সরকারের শিল্পমন্ত্রী তথা মানিকতলার বিধায়ক তাপস রায়ের বাড়িতে কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ (Kunal Ghosh) কী করছেন? বর্তমানে যেখানে মমতার তৃণমূলে মাটি কামড়ে পড়ে রয়েছেন বেলেঘাটার বিধায়ক, এমনকি প্রতিনিয়ত বিজেপির বিরোধিতা করে আসছেন, সেখানে হঠাৎ এই সারপ্রাইজ ভিজিটের নেপথ্যে কোন রহস্য?

তাপস রায়ের বাড়িতে সারপ্রাইজ ভিজিট কুণাল ঘোষের

এবারের বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে পদ্মফুল চিহ্নে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন তাপস রায়। এমনকি বিধানসভায় বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তারপর মন্ত্রিসভা গঠন হতেই গুরুদায়িত্ব এসে পড়ে তাপসের হাতে। দীর্ঘ কয়েক দশক ধরেই শিল্পখাতে একেবারে বেহাল দশা বাংলার। সেই শিল্পকে ফেরাতেই মন্ত্রীত্বের পদে বসানো হয় তাপস রায়কে। এমনকি তারপর থেকেই তিনি একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। বাংলায় আমুল থেকে শুরু করে লাক্স কোজিসহ একাধিক কোম্পানি কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে।

অন্যদিকে এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হলেও বেলেঘাটা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন কুণাল ঘোষ। বিজেপির প্রার্থীকে কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি। তবে বিজেপি সরকার গঠনের পরপরই ভেঙে চুরমার হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। প্রায় ৬০-র বেশি বিধায়কের সমর্থনে তৈরি হয় নব্য তৃণমূল। এমনকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই একের পর এক ঘাসফুলের নেতারা সেই শিবিরে যোগদান করেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় একঘরে হলেও হাত ছাড়েননি কুণাল। তিনি সহ হাতেগোনা কয়েকজন বিধায়ক রয়ে যান মমতার শিবিরে। এমনকি তাঁরাই বর্তমানে বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন।

আরও পড়ুন: মুসলিম ছাত্রীদের ফ্রি টিউশনের ঘোষণা তামিলনাড়ু সরকারের, বছরে মিলবে ২০০০ টাকাও

তাহলে কেন হঠাৎ তাপস রায়ের বাড়িতে সারপ্রাইজ ভিজিট কুণাল ঘোষের? খোঁজ নিয়ে জানা গেল, শিল্পমন্ত্রী তাপস রায়ের ফ্ল্যাটের নিচতলাতেই থাকতেন শ্যামল কর্মকার, যিনি কুণাল ঘোষের ছাত্রজীবনের নেতা। তবে সম্প্রতি অকালপ্রয়াণ হয় শ্যামল কর্মকারের। সেই সূত্রে তাঁর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই এদিন তাপস রায়ের ফ্ল্যাটের কাছে হাজির হন কুণাল ঘোষ। কিন্তু খবর ছড়িয়ে পড়তেই রাজ্য-রাজনীতিতে লেগে যায় তুমুল শোরগোল। তবে কুণাল নিজেই জানিয়েছেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। শুধুমাত্র শ্যামল কর্মকারের পারলৌকিক ক্রিয়ার অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন।

Leave a Comment