বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) দুর্দশার মধ্যেও বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে কেপিআই গ্রিন এনার্জির শেয়ার। আজ অর্থাৎ সোমবার, বোম্বে স্টক এক্সচেঞ্জে এই সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় 7 শতাংশ বেড়ে 368.80 টাকায় পৌঁছেছে। আসলে সংস্থাটি বিগত দিনগুলিতে তাদের ব্যবসা থেকে বিপুল মুনাফা অর্জন করার কারণে এই শেয়ারে আস্থা রেখেছেন বিনিয়োগকারীরা (Stock Market Investment)। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গত পাঁচ বছরে এই শেয়ার থেকে 2385 শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। শেষবারের মতো আজ স্টক মার্কেটে এই সংস্থার শেয়ারের দাম 256 টাকা 55 পয়সায় গিয়ে দাঁড়িয়েছিল।
শেয়ার বাজারের খারাপ অবস্থার মধ্যেও খেল দেখিয়েছে এই শেয়ার
সোমবার শেয়ার বাজার খোলার পরই ধাক্কা খেয়েছেন বিনিয়োগকারীরা। নিফটি থেকে শুরু করে সেনসেক্স সবেতেই দেখা গিয়েছে পতন। যার জেরে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা সব মিলিয়ে 8 লাখ 92 কোটি টাকারও বেশি খুইয়েছেন। আর এই ব্যাপক লোকসানের মধ্যেও নিজের বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে কেপিআই গ্রিন এনার্জির শেয়ার। না বললেই নয়, বিগত 52 সপ্তাহের মধ্যে এই সংস্থার শেয়ারের দাম সর্বোচ্চ 541 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন 272 টাকায় গিয়ে দাঁড়িয়েছিল।
না বললেই নয়, এর আগে মোট তিনবার এই সংস্থাটি বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দিয়েছে। 2023 সালের জানুয়ারি মাসে বিনিয়োগকারীদের 1:1 অনুপাতে বোনাস শেয়ার দিয়েছে এই সংস্থা। এরপর 2024 সালে বিনিয়োগকরীদের 1:2 অনুপাত অর্থাৎ প্রত্যেক দুটি শেয়ারের সাথে একটি করে শেয়ার সম্পন্ন বিনামূল্যে দিয়েছিল এই সংস্থা। পরবর্তীতে গত বছরেও প্রত্যেক দুটি শেয়ারের সাথে একটি করে শেয়ার বিনামূল্যে বিনিয়োগকারীদের দিয়েছিল সংস্থাটি। সেই সূত্রেই মালামাল হয়েছেন এই কোম্পানির পুরনো বিনিয়োগকারীরা।
আরও পড়ুন: চিনের দাপটের জবাব দেবে ভারত? দেশের মাটিতেই মিলল ২১,০০০ কোটির গুপ্তধন
জানিয়ে রাখা প্রয়োজন, এই সংস্থার শেয়ার বিগত পাঁচ বছরে বিনিয়োগকারীদের 2385 শতাংশ রিটার্ন দিয়েছে। 2021 সালে অক্টোবর মাসে এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল 14 টাকা থেকে সামান্য বেশি। যেখানে আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্থার শেয়ারের দাম বেড়ে 356 টাকা ছাড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়, বিগত চার বছরে এই শেয়ার থেকে 272 শতাংশ রিটার্ন এবং তিন বছরে এই শেয়ার থেকে 95 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, ভবিষ্যতেও এই শেয়ারের দাম অনেকটাই বাড়তে পারে।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)