বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে (Stock Market) কামব্যাক করল এলিটকন ইন্টারন্যাশনালের (Elitecon International Ltd) শেয়ার। সাম্প্রতিক সময়ে বারবার এই সংস্থার শেয়ারের দাম কমলেও মঙ্গলবার আচমকা 5 শতাংশ বেড়ে গেল এই জনপ্রিয় শেয়ারের দাম। তাতে বহুদিন পর লাভের মুখ দেখলেন বিনিয়োগকারীরা। এদিন, শেয়ার বাজার খোলার পর প্রথম দিকে চাপে থাকলেও পরে দ্রুত ঘুরে দাঁড়ায় শেয়ারটি। এক ধাক্কায় দাম বেড়ে হয়ে যায় 8 টাকা 79 পয়সা। দীর্ঘদিন পর এক ধাক্কায় অনেকটাই মূল্য বৃদ্ধি হওয়ায় এই শেয়ারে নজর পড়েছে বিনিয়োগকারীদের।
গত কয়েক মাসে কমেছে এই শেয়ারের দাম
মঙ্গলবার, শেয়ার বাজার খোলার পর এলিটকনের শেয়ারের দাম ছিল 8 টাকা 14 পয়সা। পরবর্তীতে এই শেয়ারের দাম 5 শতাংশ বেড়ে যেতেই 8 টাকা 79 পয়সায় গিয়ে দাঁড়ায় শেয়ারটি। আর তারপরেই শেয়ারটি নিয়ে শুরু হয় চর্চা। দাম বৃদ্ধি পেয়েছে দেখে একাধিক বিনিয়োগকারী ইতিমধ্যেই এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করে ফেলেছেন। আসলে এই শেয়ারের মূল্য বৃদ্ধির নেপথ্যে রয়েছে সংস্থাটির সাম্প্রতিক ব্যবসায়িক ফলাফল।
এই সংস্থার 2025-26 আর্থিক বছরের কনসোলিডেটেড হিসাবে বড়সড় বৃদ্ধি দেখা গিয়েছে। তাছাড়াও এই আর্থিক বছরে সংস্থাটির মোট আয় বেড়েছে অনেকটাই। যেখানে এর আগের আর্থিক বছরে সংস্থার মোট আয় বেড়ে হয়েছিল প্রায় 549 কোটি টাকা, সেখানে 2025-26 অর্থবর্ষে মোট আয় বেড়ে হয়েছে 5,074 কোটি টাকারও বেশি। আর এই আর্থিক ফলাফল সামনে আসতেই সংস্থাটির শেয়ারে নজর পড়েছে বিনিয়োগকারীদের।
আরও পড়ুন: মমতা তৃণমূলের উপর ভয়াবহ হামলা, গুরুতরভাবে জখম প্রাক্তন IPS হুমায়ুন কবীর
এলিটকনের শেয়ারের সাম্প্রতিক ফলাফলের দিকে চোখ রাখলে দেখা যাবে, এই শেয়ারের দাম বিগত এক মাসে 44 শতাংশ এবং গত তিন মাসে 69 শতাংশ কমেছে। এছাড়া গত এক বছরে এই সংস্থার শেয়ারের দাম কমেছে 95 শতাংশের কাছাকাছি। গত 52 সপ্তাহের মধ্যে এই সংস্থার শেয়ারের দাম সর্বনিম্ন 7 টাকা 09 পয়সা এবং সর্বোচ্চ 237 টাকায় পৌঁছেছিল। এক কথায় বলা যেতে পারে, সাম্প্রতিক সময়ে সংস্থাটির শেয়ার বারবার ধাক্কা খেলেও অবশেষে বাজারে কামব্যাক করল স্টকটি।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)