শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই খাবারগুলি, রুষ্ট হবেন মহাদেব

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্রাবণ (Sawan) মাস মানেই হল দেবাদিদেব মহাদেবের মাস। তাইতো কম বেশি প্রায় সকলেই এই মাসের প্রতিটি সোমবার শিবের (Shiva) ব্রত পালন করেন। আসলে এই ব্রতের মূল উদ্দেশ্য একটাই, মহাদেবের আশীর্বাদ লাভ করা। তবে কেবল শিব নয়, এই মাসে মাতা দেবী পার্বতীরও পুজো করা হয়। যার ফলে দাম্পত্য জীবন সুখ-স্বাচ্ছন্দ্য বজায় থাকে। তবে শ্রাবণ মাসে ব্রত পালনের বিশেষ নিয়ম রয়েছে। এ ছাড়াও, এই মাসে বিশেষ কয়েকটি খাদ্যদ্রব্য খাওয়া উচিত নয়, সেগুলি কী কী আজকের তালিকার মাধ্যমে জেনে নেওয়া যাক।

হিন্দু পরম্পরায় শ্রাবণ (Sawan) এক পবিত্র মাস, এই মাসে কিছু আচার পালন করলে নাকি যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। পুরাণ অনুসারে, এই শ্রাবণ মাসেই নাকি সমুদ্র মন্থন হয়েছিল। আর সেই সমুদ্র মন্থনে উঠে আসা ভয়ংকর বিষ, নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব। তাই সকলেই এই মাসকে শিবের মাস বলে থাকে। তাই এই মাসে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই সকল খাবার ভুলেও খাওয়া যাবে না। তা হলে মহাদেব খুবই রুষ্ট হন। জেনে নিন সেগুলি কী কী।

বেগুন

শ্রাবণ মাসে বেগুন খাওয়া কখনওই উচিত নয়। এতে নাকি গৃহে অশুভ শক্তি বেড়ে যায়। যদিও বর্ষাকালে বেগুন খেতে ডাক্তাররাও বারণ করে কারণ এখন যেহেতু বর্ষাকাল তাই এই সময় বেগুনে পোকা ধরে বেশি এবং বেগুন তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। তাই সেইদিক থেকে দেখতে গেলে এই সময় বেগুন না খাওয়াই ভাল।

রসুন-পেঁয়াজ

হিন্দু শাস্ত্রে রসুন-পেঁয়াজকে আমিষ খাদ্যদ্রব্য হিসাবে মনে করা হয়। কিন্তু এই মাসে কোনও প্রকার আমিষ খাবার খাওয়া ঠিক নয়, তাই শ্রাবণ মাস জুড়ে পেঁয়াজ-রসুন না খাওয়াই উচিত। কিন্তু অনেকেই আবার পুরো নিরামিষ খেতে পারে না। তাই তাঁদের যদি পুরো মাস মানতে অসুবিধা হয়, সেক্ষেত্রে সোমবার করে ভুলেও এই দুই জিনিস খাওয়া উচিত নয়।

নুন

শ্রাবণ মাসের ব্রত যাঁরা পালন করে থাকে, তাঁরা এই মাসে সাধারণ নুন খেতে পারে না। তবে নুন ছাড়া রান্না করা চাপের, খাবারের স্বাদও পাওয়া যায় না, তাই সেক্ষেত্রে খাবারে সাধারণ লবণের বদলে সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: কোবরা নাকি কিং কোবরা, কোন সাপ বেশি ভয়ংকর? জেনে নিন পার্থক্য

মদ্যপান

শ্রাবণ মাসে মদ্যপান করা থেকে সম্পূর্ণ বিরত থাকাই মঙ্গল। বিশেষ করে যাঁরা এই সময়ে ব্রত করেন, তাঁদের তো এই সময় মদ্যপান একেবারেই উচিত নয়। এতে ভগবান রুষ্ট হন। যদিও এই নেশাজাতীয় পানীয় স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়।

Leave a Comment