=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সচিন,কোহলি পারেনি কেউই! এমন করা বিশ্বের প্রথম ক্রিকেটার হয়ে উঠলেন হরমনপ্রীত কৌর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে হারিয়ে বিদায় দেওয়ার পর মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ অর্থাৎ রবিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত (India)। আর এই ম্যাচেই ইতিহাস তৈরি করেছেন ভারতীয় নারী দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। গোটা বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটে পুরুষ বা মহিলা কোনও ক্রিকেটার আজ পর্যন্ত যা করে দেখাতে পারেননি আজকের ম্যাচে মাঠে নামার সাথে সাথেই সেই কীর্তি অর্জন করলেন ভারতের অভিজ্ঞ মহিলা ক্রিকেটার হরমন। বলে রাখি, এই কাজ করতে পারেননি সচিন তেন্ডুলকরও!

বিরাট কোহলিরা যা করতে পারেননি সেটাই করলেন হরমনপ্রীত

আসলে আজ পর্যন্ত পুরুষ এবং মহিলা উভয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কেউ 200টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড করতে পারেননি। রবিবার নির্ধারিত সময়ে সন্ধ্যা সাতটায় দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিরুদ্ধে টসে মাঠে নামার সাথে সাথে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের 200 ম্যাচ সম্পূর্ণ করলেন হরমনপ্রীত।

বলাই বাহুল্য, ম্যাচের আগে পর্যন্ত হরমন নিজের টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে 199টি 20 ওভারের ম্যাচ খেলেছিলেন। রবিবার সন্ধ্যা সাড়ে ছটায় টস করতে নামার সাথে সাথেই নিজের 200 টি-টোয়েন্টি ম্যাচ সম্পূর্ণ করেছেন এই ভারতীয় মহিলা ক্রিকেটার। ভারতীয় তারকার পর টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা প্লেয়ার নিউজিল্যান্ডের সুজি বেটস। তিনি আজ পর্যন্ত 184টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন।

অবশ্যই পড়ুন: সুযোগ পেলেই ১০০ কোটি, ফুটবল বিশ্বকাপ জিতলে কত দেয় ফিফা?

এছাড়াও তালিকার তৃতীয় স্থানে রয়েছেন 183টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেওয়া ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ। এদিকে অস্ট্রেলিয়ার এলিস পেরি 177টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা 173টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন। তবে যদি পুরুষদের কথা বলা যায়, সে ক্ষেত্রে আয়ারল্যান্ডের পল স্টার্লিং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে অংশ নিয়েছেন। তাঁর ম্যাচের সংখ্যা 163। ওদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা 159টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তালিকার নয় নম্বরে রয়েছেন। তবে প্রথম দশে নেই মাত্র 125টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা কোহলি।

Leave a Comment