=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সপ্তাহের শুরুতেই ধেয়ে আসছে দামাল বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৮ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষাকাল নাকি পাকাপাকিভাবে বাংলায় প্রবেশ করেছে। কিন্তু সেই চেনা পরিচিত বৃষ্টি কই? এখন এই প্রশ্নই ঘুরছে সকলের মুখে মুখে। কোথাও কোথাও মাঝেমধ্যে একটু ঝড় বৃষ্টি হলে স্বস্তি খানিকটাই মেলে, তারপর সেই যে কে সেই পচা ও ভ্যাপসা গরম। কবে একটু স্বস্তি মিলবে? আজ সোমবার থেকে কি ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি কি পাবে বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গে? সে বিষয়ে বিশেষ পূর্বাভাস (Weather Today) জারি করল আলিপুর আবহাওয়া অফিস। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড় সঙ্গে তুমুল বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং হুগলী জেলায়।

হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের বাকি অংশে এবং ওড়িশার আরও কিছু অংশে, ঝাড়খণ্ড থেকে বিহারের কিছু অংশে অগ্রসর হওয়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এখন নিশ্চয়ই ভাবছেন সোমবার সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? এই প্রসঙ্গে আলিপুর মৌসম ভবন জানিয়েছে, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট বলে খবর।

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবার থেকে আবার উত্তরবঙ্গে তুমুল দুর্যোগের ভ্রূকুটি রয়েছে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গেও আপাতত ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। মঙ্গলবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়।

Leave a Comment