=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“সব ভারতীয় বোলারকে ঘৃণা করি, মারতে চাই” ফাইনালের আগেই বলেছিলেন পাক ‘তারকা’ হাসান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানের (Pakistan) হয়ে একাই লড়াই করেছিলেন তিনি। সেঞ্চুরি করতে না পারলেও দলের জন্য তুলেছিলেন 96 রান। এক কথায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখানো উদীয়মান তারকা হাসান নওয়াজ (Hasan Nawaz) ভারতের বোলারদের নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পুরনো একটি ভিডিওতে পাকিস্তানের ক্রিকেটারকে বলতে শোনা যায়, তিনি ভারতের সমস্ত বোলারকে ঘৃণা করেন।

ভারতীয় বোলারদের নিয়ে বিরূপ মন্তব্য প্রাক ক্রিকেটার

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পুরনো সেই ভিডিওতে পাকিস্তানের উদীয়মান তারকা হাসান নওয়াজ জানিয়েছিলেন, তিনি প্রত্যেক ভারতীয় বোলারকে ঘৃণা করেন এবং তাদের মারতে চান! ভিডিওটিতে দেখা গিয়েছে, সঞ্চালক পাক ক্রিকেটারকে প্রশ্ন করলেন, “বিশ্বে এমন কোনও ফাস্ট বোলার আছেন কি যাকে আপনি মারতে চান?”প্রশ্ন শুনেই উত্তরে হাসান একেবারে খোলাখুলি ভারতীয় বোলারদের কথা উল্লেখ করেন।

পাকিস্তানি ক্রিকেটার বলেন, “ব্যাপারটা ঠিক তেমন নয়, তবে ভারতীয় দলের কথা আমরা সবসময় ভাবি। তাদের বোলারদের ঘৃণা করি এবং তাদের মারতে চাই। অবশ্যই চেষ্টা করব আগামী দিনে সুযোগ পেলে।” হাসান অবশ্য এমন মন্তব্য করেছিলেন ভারত বনাম পাকিস্তানের এশিয়ান গেমস ফাইনালের অনেক আগেই। দেখা গেল ফাইনালে ব্যাট করতে নেমে বাকিদের ব্যর্থতার মাঝে ভারতীয় বোলিং বিভাগের সামনে রুখে দাঁড়ালেন তিনি! তবে শেষ পর্যন্ত  শিবম দুবের কাছে ধরা দিতেই হল পাকিস্তানি ক্রিকেটারকে।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: মানুষ নয়, অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে ছাগল, ‘পারেও বাংলাদেশ!’

উল্লেখ্য, গত শনিবার ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 211 রান তুলতে পেরেছিল টিম ইন্ডিয়া। পরবর্তীতে 212 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 192 রানেই ইনিংস শেষ করে পাকিস্তান। যার ফলে 19 রানের ব্যবধানে জিতে যায় ভারত। বলে রাখা প্রয়োজন, এদিন হাসান ছাড়া পাকিস্তানের কেউই বড় ইনিংস খেলতে পারেননি।

Leave a Comment