=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সাগরে ফুঁসছে নিম্নচাপ, কিছুক্ষণেই ব্যাপক বৃষ্টির আশঙ্কা একাধিক জেলায়, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কা সত্যি করে আকাশ কালো করে ঝমঝমিয়ে নামল বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সেইসঙ্গে ঘূর্ণাবর্ত, সক্রিয় এবং শক্তিশালী মৌসুমি অক্ষরেখা তো রয়েইছেই। এর প্রভাবেই শুরু হল বৃষ্টি। তবে এখানেই শেষ নয়, দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার আবহাওয়া (Weather Update) আরও খারাপ হবে। নামতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ-ও। ফলে দুপুর বা বিকেলের দিকে বাড়ি থেকে বেরনোর প্ল্যান থাকলে ছাতা বা সঙ্গে রেইন কোট রাখতে ভুলবেন না।

আরও বৃষ্টির আশঙ্কা বাংলায়?

আবহাওয়া অফিস সূত্রে খবর, সাগরে ঘনীভূত নিম্নচাপটি আগামী কয়েক ঘণ্টার মধ্যে উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। সবথেকে বেশি প্রভাবিত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং বাঁকুড়া। এদিকে সমুদ্র উত্তাল হয়ে উঠে, যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ মিলছে না সার্ভিস রেকর্ড! ডিএ পাওয়ার আশা ছাড়তে হবে গ্রান্ট-ইন-এইড কর্মীদের?

আজ শনিবার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া বিভাগের কর্মকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বর্তমানে দক্ষিণবঙ্গের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে, যার ফলে আগামী কয়েকদিনে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে, অন্যদিকে অন্যান্য জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত সত্ত্বেও, দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। একাধিক অঞ্চলে আর্দ্রতার মাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত সাময়িক স্বস্তি দিলেও, দিনের বিভিন্ন সময়ে ভ্যাপসা ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকতে পারে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর হাওয়া অফিস শনিবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। সেইসঙ্গে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে।

Leave a Comment