সহেলি মিত্র, কলকাতা: বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিরাট দুর্ঘটনা ঘটে গেল পাহাড়ে। মৃত্যু হলো বহু মানুষের। জানা গিয়েছে, সিকিমে নির্মীয়মান একটি টানেল (Sikkim Tunnel Landslide) ধসে এখনো অবধি আটজনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়া এখনও অবধি উদ্ধার করা হয়েছে ১২ জন শ্রমিককে। তবে টানেলে ভেতর আরো অনেকের আটকে থাকার এবং মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন। জোর কদমে চলছে উদ্ধার কাজ বলে খবর।
সিকিমে টানেল ধসে মৃত্যু অনেকের
সূত্রের খবর, গত ২০ জুলাই বেলা প্রায় ১২:০০ টার সময় ঝুলুংগে, সামারডুং-এ অবস্থিত তিস্তা স্টেজ-৬ হাইড্রোইলেকট্রিক প্রকল্পে একটি দুঃখজনক ঘটনা ঘটে। এই প্রকল্পটি NHPC এর অধীনে প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড দ্বারা তৈরী করা হচ্ছিল। এই ঘটনাটি যখন ঘটে তখন টানেলের ভিতরে একটি পরিদর্শনের সময়, যেখানে এনএইচপিসি, প্যাটেল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল কর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ৭ কিমি দীর্ঘ এই টানেলটি সামারডুং (থলথলে–সিরওয়ানি) দিক থেকে প্রায় ৩ কিমি ভিতরে একটি বড় ধস নেমেছে। এর ফলে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
চলছে উদ্ধারকাজ
জানা গেছে যে পরিদর্শন দলে ৬ জন NHPC কর্মকর্তা এবং ১২ জন Patel Engineering এর কর্মকর্তা, এছাড়াও সাথে ছিলেন ইঞ্জিনিয়ার, কর্মকর্তারা এবং শ্রমিকরা। আনুমানিকভাবে বলা হচ্ছে যে ঘটনাটির সময় প্রায় ২৫ বা তার বেশি মানুষ টানেলের ভিতরে ছিলেন।উদ্ধারকারীরা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যদিও সঠিক সংখ্যা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি, তবুও আশা করা হচ্ছে টানেলের ভিতরে ১৮ জনের বেশি মানুষ আটকে থাকতে পারে।
Deeply pained and concerned by the tragic tunnel collapse at the under-construction site of the NHPC Teesta Stage VI Hydroelectric Project at Samardung; Jholungey, in Namchi District of Sikkim.
I have spoken personally with the Hon’ble Chief Minister of Sikkim Shri Prem Singh…
— Suvendu Adhikari (@SuvenduWB) July 21, 2026
অবিরাম বর্ষণ, টানেলের ভিতরের অস্থিতিশীল পরিস্থিতি এবং ভূমিধসের পরে গ্যাস লিকের আশঙ্কার কারণে উদ্ধার অভিযানকে অত্যন্ত চ্যালেঞ্জিং করে তুলেছে। কিছু উদ্ধারকারীও আহত হয়েছেন উদ্ধার কাজ করার সময়ে বলে খবর। বর্তমানে একটি বিশাল উদ্ধার অভিযান চলছে NDRF, SDRF, সিক্কিম পুলিশ, ফায়ার & ইমার্জেন্সি সার্ভিসেস, জেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায়, যারা কঠিন পরিস্থিতিতে অক্লান্ত পরিশ্রম করছেন।