সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২১ জুন, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র সিংহ এবং কন্যা রাশিতে আর সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। সপ্তমী তিথির বিশেষ দিনটিতে সিদ্ধি এবং ব্যতিপাত যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৪ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২২ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি একদমই ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য খেলাধুলা করে সময় কাটাতে পারেন। অন্যদের জন্য আজ বেশি খরচ করতে পারেন। আজ আপনার কাজের দ্বারা কাউকে আঘাত না করার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। কিন্তু পরিবারে সুখ শান্তি থাকবে না। আজ মূল্যবান সময় নষ্ট করতে পারেন। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই। জীবনসঙ্গীকে খুশি করার জন্য আজ আপনি অনেক চেষ্টা করতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বাড়ানোর জন্য রাতে শান্ত মনে ধীরে ধীরে ২৮ বার ওঁ মন্ত্র জপ করুন।
বৃষ রাশি: মানসিক শিক্ষার পাশাপাশি আজ শারীরিক শিক্ষা গ্রহণ করা উচিত। আজ আপনার দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছা জাগবে। জীবনসঙ্গী এবং সন্তানদের কাছ থেকে অতিরিক্তে স্নেহ এবং সমর্থন পাবেন। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ চাইলে হাসিমুখে সমস্ত সমস্যা উপেক্ষা করতে পারেন। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। কিন্তু আজ ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নয়। বুঝেশুনে বিনিয়োগ করা উচিত। না হলে আর্থিক ক্ষতি হতে পারে।
প্রতিকার: মানসিক সুখ বাড়ানোর জন্য হলুদ ভাত রান্না করে গরিবদের মধ্যে বিতরণ করার চেষ্টা করতে হবে।
মিথুন রাশি: কাজের চাপ কিছুতে মানসিক চাপ বা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে অবশ্যই মনোযোগ দেওয়া প্রয়োজন। পরিবারকে যথেষ্ট সময় দেওয়া উচিত। তাদের যত্ন নেওয়া উচিত। তাদের সঙ্গে ভালো সময় কাটাতে হবে। আজ পরিবারে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। আজ আপনার জীবনে কোনও উত্তেজনাপূর্ণ ঘটনার জন্য অপেক্ষা করে থাকতে পারেন। স্বার্থের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য সবুজ কাঁচের বোতলে জল ভরে রোদে রাখুন এবং সেই জল দিয়ে স্নান করার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনার আকর্ষণীয় আচরণ অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। নিয়মিত বিনিয়োগ থেকে উপকার আসবে। আজ আপনি এটি উপলব্ধি করতে পারবেন। পুরনো বিনিয়োগ থেকে লাভ করতে পারবেন। তরুণদের স্কুল প্রকল্পের বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়বে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ পরিবার বা বন্ধুদের জন্য সময় থাকবেনা। মেজাজ হারাতে পারেন। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই। কিন্তু আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা আছে।
প্রতিকার: পারিবারিক সুখ বাড়ানোর জন্য শিবলিঙ্গে জল অর্পণ করার চেষ্টা করতে হবে।
সিংহ রাশি: শান্ত থাকুন। কারণ অনেক বাধার সম্মুখীন হতে পারেন, যেটি আপনাকে বড় ধরনের সমস্যায় ফেলবে। রাগ নিয়ন্ত্রণ করা উচিত। নাহলে সাময়িক বিভ্রান্তি ছাড়া কিছুই থাকবে না। ব্যবসায়িক কাজে ভ্রমণকারী ব্যবসায়ীদের আজ অর্থের ব্যাপারে সতর্ক থাকা উচিত। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলতে হবে। বিবাহিত জীবনে কিছুটা গোপনীয়তার প্রয়োজন পড়বে। ভ্রমণের সময় অপরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে প্রেমিক কিংবা প্রেমিকাকে স্টিল বা লোহার তৈরি কোনও জিনিস উপহার দেয়ার চেষ্টা করতে হবে।
কন্যা রাশি: বন্ধুরা আপনাকে কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে যে আপনার চিন্তাভাবনার উপরে প্রভাব ফেলে। আজ এমন পরিস্থিতিতে নিজেকে খুঁজে পাবেন যা আপনার জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো নয়। আজ আপনার হাতে অবসর সময় থাকবে এবং সেই সময় ধ্যান বা যোগব্যায়াম করতে পারেন। মানসিক শান্তি অনুভব করবেন। বিবাহিত জীবনে আপনার এবং আপনার সঙ্গীর বিষয়ে গোপনীয়তা দরকার পড়বে। আজ স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখময় করার জন্য ভগবান শিব, ভৈরব বা হনুমানের মন্দিরে পুজো, প্রণাম এবং দর্শন করতে হবে।
তুলা রাশি: আজ আপনার সন্তানের পারদর্শিতা আপনাকে আনন্দ দেবে। অবাস্তব পরিকল্পনার মাধ্যমে আর্থিক অবস্থার অবনতি হবে। মানসিক চাপ থাকতে পারে। পরিবারকে সমর্থন করতে হবে। প্রিয়জনকে হতাশ করবেন না। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো নয়। আজ অবসর সময় থাকবে। কিন্তু সৃজনশীল কিছু কাজ করার চেষ্টা করতে হবে। হাসি ঠাট্টার মাঝে আজ আপনার জীবনসঙ্গীর মধ্যে পুরনো সমস্যা বড় মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারে। আজ বাদ্যযন্ত্র বাজালে দিনটি সঙ্গীত পরিপূর্ণ হতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নত করতে হলে আজ বাড়িতে তিলের তেলের প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ সামাজিক কাজের থেকে স্বাস্থ্যকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। তবে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। পারিবারিক প্রয়োজনের কথা বিবেচনা করে আজ আপনি জীবনসঙ্গীর সাথে মূল্যবান কোনও জিনিস কিনতে পারেন। আর্থিক অবস্থার উপরে কিছুটা চাপ সৃষ্টি হবে। বন্ধুরা বাইরে চমৎকার সন্ধ্যা কাটানোর পরিকল্পনা করতে পারে। আজ আপনি উপলব্ধি করবেন যে প্রিয়জনের ভালোবাসা ঠিক কতটা গভীর। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে গরুকে গরু খাওয়ানোর চেষ্টা করুন।
ধনু রাশি: ভাজা খাবার এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। অপ্রত্যাশিত লাভ বা বিনিয়োগের মাধ্যমে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ দিনটি আনন্দে পরিপূর্ণ থাকবে। জীবন সঙ্গী আপনাকে খুশি করার চেষ্টা করবে। আজ আপনার প্রেমের সম্পর্কে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। আজ অবসর সময় আধ্যাত্মিক কোনও বই পড়া উচিত। এমনটা করলে আপনার অনেক সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গী আপনার সঙ্গে থাকার কারণে যে অসুবিধার সম্মুখীন হচ্ছে তা প্রকাশ করতে পারে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে অবশ্যই জাফরান দিয়ে মিষ্টি পায়েস বানিয়ে গরিবদের মধ্যে বিতরণ করার চেষ্টা করুন।
মকর রাশি: আজ আপনার কঠোর পরিশ্রম অনুপ্রাণিত করে তুলতে পারে। সাফল্য অর্জনের জন্য সময়ের সঙ্গে সঙ্গে আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করা উচিত। এটি আপনার দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করবে। আজ ব্যক্তিত্বকে উন্নত করতে পারেন। ইতিবাচক অনুভূতি নিয়ে বাড়ি থেকে বের হবেন। কিন্তু কোনও মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার কারণে আপনার মন খারাপ হতে পারে। পারিবারিক দায়িত্ব বাড়বে, যা আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে কোনও বৃদ্ধ ব্রাহ্মণকে খাওয়ানোর চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উদ্বেগ দূর হয়ে যাবে এবং খুব শীঘ্রই বুঝবেন সমস্যাগুলি মিটে যাচ্ছে। আজ কিছু বেকার মানুষ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ইতিবাচক চিন্তা এবং যোগাযোগের মাধ্যমে নিজের উপযোগিতা বৃদ্ধি করতে হবে। আজ যথাসম্ভব ভালো আচরণ করা উচিত। কারণ প্রিয়জন সহজেই আপনার উপর বিরক্ত হতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটেও ভালো নয়।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে কারো কালো গরু পোষার চেষ্টা করুন।
মীন রাশি: আজ দিনটি শান্তিতে ভরপুর থাকবে না এবং ছোটখাটো বিষয় নিয়ে বিরক্ত হতে পারেন। রাগ নিয়ন্ত্রণ করা উচিত এবং অফিসে সকলের সঙ্গে ভালো আচরণ করা উচিত। না হলে আজ আপনার চাকরি চলে যেতে পারে। আজ আর্থিক অবস্থা আরও খারাপ হবে। নিজেকে বাড়ির কাজে ব্যস্ত রাখা উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। দিনটি আপনার জন্য খুব ভালো। আজ নিজের জন্য সময় বের করতে পারবেন। জীবনসঙ্গী অন্য দিনের থেকে আপনাকে বেশি যত্ন নেবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে ১১ বার ওঁ শুক্রায় নমঃ মন্ত্র জপ করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal