=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সুনীল নারিনের সাথে অবিচার করছে KKR!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চরম ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আজ পর্যন্ত একটি ম্যাচও জেতা হয়নি শাহরুখ খানের দলের। যার কারণে বারবার সমালোচিত হতে হচ্ছে অধিনায়ক অজিঙ্কা রাহানে থেকে শুরু করে প্রধান কোচ অভিষেক নায়ারকে। বিশেষ করে অভিযোগ উঠছে কলকাতার টিম ম্যানেজমেন্ট নিয়ে। নাইট ভক্তদের অনেকেরই অভিযোগ, সুনীল নারিনের (Sunil Narine) মতো বড় মাপের ক্রিকেটারের সাথে অবিচার করছে KKR!

সুনীল নারিনের সাথে অবিচার করছে কলকাতা নাইট রাইডার্স?

এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ পর্যন্ত মোট চারটি ম্যাচে অংশ নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এগুলির প্রথম দুই ম্যাচে হারের পর পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল KKR। ইডেনে সেই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় 1 পয়েন্ট পায় শাহরুখের দল। এরপর শেষ ম্যাচে LSG র কাছে একেবারে জিতে যাওয়া ম্যাচ হেরেছে কলকাতা। আর এই পরাজয়ের কারণ হিসেবে দায়ী করা হচ্ছে অধিনায়ক রাহানের কৌশল এবং KKR এর ম্যানেজমেন্টকে।

সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে KKR এর দীর্ঘদিনের সঙ্গী সুনীল নারিনের অবস্থান নিয়ে। আসলে এমন একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে বর্তমানে নয় নম্বরে ব্যাট করতে নামাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। KKR ভক্তদেরই দাবি, যে নারিন ওপেনার হিসেবে প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে দেন। যে ওপেনিং এর প্লেয়ার তাকে কিনা 9 নম্বরে রমণদীপ সিং, অনুকুল রায়দেরও পরে নামানো হচ্ছে। একদিক থেকে এই ক্যারিবিয়ান তারকার সাথে অবিচার করছে KKR! কেউ কেউ আবার, নারিনের ব্যাটিং পজিশন দেখে সোজা কলকাতার টিম ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলছেন।

অবশ্যই পড়ুন: বয়স কমিয়ে খেলছেন বৈভব সূর্যবংশী? প্রমাণ দিচ্ছে BCCI-র রিপোর্ট

উল্লেখ্য, সাম্প্রতিক ম্যাচগুলিতে কলকাতার হয়ে ওপেনিং করতে দেখা যাচ্ছে অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেনকে। তাতে খুব একটা ফল পাচ্ছে না দল। দু একটা ম্যাচে রাহানের হাতে রান এলেও ডাহা ফেল করছেন অ্যালেন। কোথাও আবার রাহানে ফ্লপ করলে ফিন অ্যালেন দলকে এগিয়ে দিচ্ছেন। এক কথায় এই দুই তারকা আজ পর্যন্ত বড় রানের পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি।

Leave a Comment