=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

স্বস্তি পেলেন অভিষেক, হাইকোর্টের নির্দেশে পুনরায় চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিদেশ যাত্রার আগেই ফ্রিজ করা হয়েছিল তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তবে সেই ইস্যু নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়ে আজ অর্থাৎ সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ সেই মামলার নিষ্পত্তি করেছে। অবশেষে অভিষেকের অ্যাকাউন্ট ফের খুলে দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কেওয়াইসি তথ্য আপডেট নেই, এই অভিযোগেই ফ্রিজ করা হয়েছিল তৃণমূলের যুবরাজের অ্যাকাউন্ট।

অবশেষে স্বস্তি পেলেন অভিষেক

চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার আগেই কেওয়াইসি তথ্য আপডেট নেই, এই অভিযোগে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় কর্তৃপক্ষ। তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। অভিষেকের হয়ে মামলা লড়েন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর দাবি, কোনও রকম নোটিশ ছাড়াই কীভাবে একজন নাগরিকের অ্যাকাউন্ট ফ্রিজ করে ব্যাঙ্ক? এমনকি ভারতীয় ন্যায় সংহিতার ১০৭ ধারা মানা হয়নি বলেই অভিযোগ তোলেন তিনি। তবে হাইকোর্ট নির্দেশ দেয়, ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অভিষেকের বাড়িতে গিয়েই তাঁর কেওয়াইসি তথ্য সংগ্রহ করে আনতে হবে। সেই মতোই আধিকারিকরা তথ্য সংগ্রহ করে অ্যাকাউন্ট পুনরায় চালু করে দিয়েছেন।

তবে অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চরম ভর্ৎসনা করেছে আদালত। বিচারপতি রাও স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে যদি অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রয়োজন পড়ে, তাহলে সংশ্লিষ্ট গ্রাহককে অবশ্যই আগেভাগে তা জানাতে হবে। এমনকি কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে তা সতর্ক করতে হবে। কারণ, কর্তৃপক্ষের আগে বলা উচিত ছিল, কেওয়াইসি না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ভবিষ্যতে যাতে ব্যাঙ্ক এ বিষয়ে মাথায় রাখে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। পাশাপাশি অযথা হয়রানি করার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন অভিষেকের আইনজীবী।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি নেই মহুয়া মৈত্রর, মামলা গ্রহণ করলেন না প্রধান বিচারপতি

জানিয়ে রাখি, দীর্ঘ টালবাহানার পর সুপ্রিম কোর্টের তরফ থেকে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি পেয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন সপ্তাহের জন্য শর্তসাপেক্ষে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন বলেই জানানো হয়। তবে তার আগেই ফ্রিজ করে দেওয়া হয় সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, তাঁর মক্কেলকে না জানিয়েই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এমনকি দুটি কার্ড ব্লক করা হয়েছে। তবে কেওয়াইসির মেয়াদ ছিল ২০২৬-এর ডিসেম্বর পর্যন্ত। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ায় অনলাইনে কেওয়াইসি হবে না। তাই আদালতের নির্দেশ অনুযায়ী যুবরাজের বাড়িতে গিয়েই তথ্য সংগ্রহ করে আনেন আধিকারিকরা।

Leave a Comment