=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে দড়ি টানাটানি, হাইকোর্টে দুই তৃণমূল, আর্জি মানলেন বিচারপতি

সৌভিক মুখার্জী, কলকাতা: শহীদ দিবসের পর এবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস অর্থাৎ ২৮ আগস্ট পালন করার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত শিবির উভয়ই (Trinamool Congress)। গত ২৭ জুলাই কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল মমতাপন্থী তৃণমূল। তবে পুলিশের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া না আসায় সোমবার এ বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন কালীঘাট তৃণমূলের আইনজীবী।

টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সভা করার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ দুই তৃণমূল

এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ ২৮ আগস্ট পালন করা হত। কিন্তু এবার রাজ্যে সরকারের পালাবদলের পর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ধর্মতলায় শহীদ দিবস পালনের অনুমতি পায়নি তৃণমূল। সেই সূত্রে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি নিয়ে তৈরি হয়েছে সংশয়। অন্যদিকে নির্বাচনে ভরাডুবির পর ভেঙে খানখান তৃণমূল কংগ্রেস। জয়ী বিধায়করা ঋতব্রত শিবিরে নাম লেখানোয় সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমেই তারা এখন নিজেদের আসল তৃণমূল বলে পরিচয় দিচ্ছে। অন্যদিকে গুটিকয়েক বিধায়ক নিয়ে একঘরে কালীঘাট তৃণমূল।

প্রতিবছরের মতো এবারও মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে শহীদ দিবস পালনের আবেদন জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে কালীঘাট তৃণমূল। এমনকি আজ দ্রুত শুনানির আবেদন জানানো হলে বিচারপতি ভট্টাচার্য তা মঞ্জুর করেন। আগামী মঙ্গলবার এই মামলা শুনবে আদালত, এমনটাই জানানো হয়েছে। তবে ওই একই দিনে একই জায়গায় টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালন করতে চায় ঋতব্রত শিবির। সেই কারণেই তৈরি হচ্ছে জটিলতা। এখন আদালত এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর থাকবে সকলের।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা পাচ্ছে না খেতমজুর, মাছ চাষিরা! ক্ষোভের আগুন রাজ্যজুড়ে

উল্লেখ্য, সরকারের পালাবদলের পর ধর্মতলায় শহীদ দিবস পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিল মমতাপন্থী তৃণমূল। তবে পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। শেষমেষ শর্তসাপেক্ষে বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে শহীদ দিবস পালনের অনুমতি পায় কালীঘাট শিবির। অন্যদিকে ঋতব্রত শিবির শহীদ দিবস পালন করে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে। তবে তাদেরও শর্তসাপেক্ষে সেই অনুমতি দেয় আদালত।

Leave a Comment