=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

স্বামী বদলের দাবি নিয়ে হাইকোর্টে দুই বোন, মামলা শুনে অবাক খোদ বিচারপতি

প্রীতি পোদ্দার, কলকাতা: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বাসিন্দা এক ব্যক্তির স্ত্রী ও কন্যাকে অপহরণ করা নিয়ে শ্যালিকার স্বামীর বিরুদ্ধে মামলা উঠল হাইকোর্টে (Madhya Pradesh High Court)। কিন্তু সেই মামলায় এবার স্বামী এক্সচেঞ্জের দাবি তুলল দুই বোন। চক্ষু চড়কগাছ সকলের। তাঁদের স্পষ্ট দাবি সংসারে অসুখী থাকায় তাঁরা নিজেদের মধ্যে স্বামী ‘অদলবদল’ করতে চান! আর তাতেই এবার বড় রায় দিলেন বিচারপতি।

অপহরণের অভিযোগ উড়িয়ে ডিভোর্সের আর্জি

রিপোর্ট মোতাবেক ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের দাতিয়া এলাকায়। সেখানকার এক বাসিন্দা তাঁর স্ত্রী এবং কন্যাসন্তানের অপহরণের অভিযোগ তুলে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করেছিল মধ্যপ্রদেশ হাইকোর্টে। সেই মামলায় ওই ব্যক্তি অভিযোগের আঙুল তুলেছিল তাঁরই শ্যালিকার স্বামী মায়ারামের দিকে। এর পরেই মামলার শুনানির দিন বিচারক পুলিশকে অভিযোগকারীর স্ত্রীকে আদালতে পেশ করার নির্দেশ দেয়, আর সেখানেই ঘটে আসল চমক। অপহরণের অভিযোগ উড়িয়ে দিয়ে ডিভোর্সের আর্জি জানান তিনি।

স্বামী এক্সচেঞ্জ করতে চান দুই বোন

হাইকোর্টে পুলিশ অভিযোগকারীর স্ত্রীকে পেশ করলে ওই মহিলা বিচারপতিকে স্পষ্ট জানান যে, তাঁকে কেউ অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায় তাঁর বোনের স্বামী মায়ারামের সঙ্গে থাকছেন এবং নিজের স্বামীর থেকে ডিভোর্স চেয়ে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করেছেন। সেই শুনে মাথায় হাত সকলের। তবে চমক এখানেই শেষ নয়, মায়ারামের স্ত্রীও আদালতে স্পষ্ট জানান যে, দিদি তাঁর স্বামীর সঙ্গে থাকলে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু তিনি দিদির স্বামী অর্থাৎ মামলাকারীর সঙ্গে সংসার করতে চান। কারণ তাঁরা নিজ নিজ সংসারে অসুখী। তাই স্বামী বদলে সংসার করতে চান।

আরও পড়ুন: আড়াই মিনিট অন্তর চলবে মেট্রো, বাংলায় ৮৯৫.৩০ কোটির প্রকল্পে অনুমোদন রেলের

দুই বোনের স্বামী এক্সচেঞ্জের এই স্বীকারোক্তি শোনার পর মধ্যপ্রদেশ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে, দুই মহিলাই প্রাপ্তবয়স্ক এবং তাঁরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারেন, সেক্ষেত্রে আদলত এই পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ করবে না। আর এটি কোনও অপরাধের ঘটনা নয়। তাই এই পর্যবেক্ষণের ভিত্তিতেই হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেয় আদালত।

Leave a Comment