=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘হনুমান চালিশা পড়ে হনুমানরা’, বাম নেতা স্বপনের বিস্ফোরক মন্তব্যে তুমুল শোরগোল পশ্চিম মেদিনীপুরে

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের বিতর্কের শিরোনামে উঠে এল বাম শিবির। প্রকাশ্যে জনসভা থেকে হনুমান চালিশা (Hanuman Chalisa) নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন CPIM-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur)। অভিযোগ, সনাতনীদের ধর্মীয় বিশ্বাস ও ভক্তির সঙ্গে হনুমানের প্রসঙ্গ টেনে কটাক্ষের সুরে মন্তব্য করেছেন তিনি। আর সেই ভিডিও ভাইরাল হতেই ওই বাম নেতাকে (Hanuman Chalisa Controversy) ঘিরে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। দেওয়া হয়েছে আইনি হুঁশিয়ারি।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে ভোটারদের হয়রানি ও অন্যান্য দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরে বামেদের ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আর সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CPIM-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তব্য রাখার সময় বিজেপি সরকারকে কটাক্ষ করতে গিয়ে এদিন তিনি হনুমান চালিশা ও বাঙালি সংস্কৃতি নিয়ে বেফাঁস কিছু মন্তব্য করে বসেন। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। জনসভায় বাম নেতা স্বপন বন্দ্যোপাধ্যায় জানান, “পুজো প্যান্ডেলে নাকি এবার বই বিক্রি হবে না। আমরা নাকি হনুমান চালিশা পড়ছিলাম। হনুমান চালিশা পড়ে হনুমানরা। আমরা হনুমানও নই, হনুমানের দলও করি না। আমরা মার্কসবাদ পড়ি, লেনিনবাদ পড়ি এবং আমরা গান্ধীবাদ পড়ি।”

সভাস্থলে বিক্ষোভ দেখায় হিন্দু সংগঠন

হনুমান চালিশা ও বাঙালি সংস্কৃতি নিয়ে বাম নেতার এহেন মন্তব্যে রীতিমত বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এমনকি CPIM-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের হিন্দু ধর্ম নিয়ে কটাক্ষ করার সময় সভাস্থলেই শুরু হয়ে যায় মহা শোরগোল। ধর্মীয় ভাবাবেগের অভিযোগ তুলে হিন্দু সংগঠন বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সেই সময় এতটাই লাগামছাড়া হয়ে গিয়েছিল যে বাধ্য হয়ে ঘটনাস্থলে হাজির হয়েছিল পুলিশ। বিজেপির তরফে ওই বাম নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেয়। অন্যদিকে বিরোধী দল ও বিভিন্ন মহল এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে এবং হিন্দু সংস্কৃতি ও বিশ্বাস নিয়ে বামপন্থীদের এই ভাবনাকে সমাজের জন্য ক্ষতিকর বলেও কটাক্ষ করেছেন অনেকে।

আরও পড়ুন: কাশ্মীরে ফের এনকাউন্টার, সেনার গুলিতে খতম মোস্ট ওয়ান্টেড লস্কর নেতা মুসা

বাম নেতার এই কুমন্তব্যের প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, “ওনার বয়স হয়ে গেলেও এখনও তিনি মানুষ হন নি।” এহেন মন্তব্যের জন্য বাম নেতার বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা এই প্রশ্ন করা হলে তিনি জানান, “সব কিছুতে আইন লাগে না, জনগণই মানুষ করে দেয়।”

Leave a Comment