=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হলদিয়া থেকে কলকাতা হয়ে চিত্তরঞ্জন যাওয়ার সরকারি বাস, জানুন রুট ও সময়সূচি

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সরকার বাস পরিষেবাকে শক্তিশালী করতে বিশেষভাবে উদ্যোগী হয়েছে। বিভিন্ন রুট ও নতুন বাস চালু হচ্ছে রাজ্যে। দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC)-এর হলদিয়া – চিত্তরঞ্জন রুটের বাস পরিষেবাটি (Haldia Chittaranjan Bus) পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলার দুই শহরের বাসিন্দাদের কাছেই গুরুত্বপূর্ণ। কেননা এটি হলদিয়া থেকে কলকাতা বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে সরাসরি চিত্তরঞ্জন যাওয়ার একমাত্র সরকারি বাস। আসুন তাহলে এসবিএসটিসি-এর এই বাসটির রুট ও সময়সূচি দেখে নেওয়া যাক। 

হলদিয়া – চিত্তরঞ্জন এসবিএসটিসি বাসের রুট ও সময়সূচি

সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের হলদিয়া চিত্তরঞ্জন বাসটি যাবে ভায়া হলদিয়া টাউনশিপ – রানিচক – সিটি সেন্টার – ব্রজলালচক –  কাপসরিয়া – নন্দকুমার – নিমতৌড়ি – রাধামনি – মেচেদা – কোলাঘাট। – বাগনান – বীরশিবপুর – উলুবেড়িয়া চেকপোস্ট – নিমদিঘি – পাঁচলা – রানিহাটি – ধুলাগড় – সাঁতরাগাছি – দ্বিতীয় হুগলি সেতু – ধর্মতলা, দ্বিতীয় হুগলি সেতু – সাঁতরাগাছি – শলপ – ডানকুনি – শক্তিগড় – বর্ধমান বাইপাস – পানাগড় বাইপাস – মুচিপাড়া – ডিভিসি মোড়, দুর্গাপুর সিটি – সেন্টার – অন্ডাল – রানীগঞ্জ পাঞ্জাবি মোড় – আসানসোল – সালানপুর – দেন্দুয়া  – রূপনারায়ানপুর। 

অনলাইনে এসবিএসটিসি-এর অ্যাপ থাকে অগ্রিম সিট বুক করতে পারবেন যাত্রীরা। এই যেহেতু এই বাস পরিষেবাটি সরকারি সংস্থা দ্বারা পরিচালিত, তাই রাজ্যের মহিলারা বিনামূল্যে এই বাসে যাতায়াত করতে পারবেন। তবে, তার জন্যে প্রয়োজনীয় পরিচয়পত্র দেখাতে হবে। 

আরও পড়ুন: চালুর এক মাসের মধ্যেই বন্ধ কালনা-চুঁচুড়া বাস পরিষেবা, বিপাকে যাত্রীরা

হলদিয়া থেকে চিত্তরঞ্জন যাওয়ার সময় এই সরকারি বাসটি – 

  • হলদিয়া টাউনশিপ থেকে ছাড়ে – ভোর ৫:০০-এ। 
  • কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – সকাল ৮:৪৫-এ। 
  • দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়ে – দুপুর ১২:১৫-এ। 
  • আসানসোল সিটি বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – দুপুর ১:০০-টা। 
  • চিত্তরঞ্জন পৌঁছায় – দুপুর ১:৫০-এ। 

আর চিত্তরঞ্জন থেকে হলদিয়া ফেরার সময় – 

  • চিত্তরঞ্জন থেকে ছাড়ে – সকাল ৫:৪০-এ। 
  • আসানসোল সিটি বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – সকাল ৭:১০-এ। 
  • দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়ে – সকাল ৮:২০-তে। 
  • ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – ১:৩০-এ। 

Leave a Comment