=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হাতে আর ৭ দিন, টোটো শূন্য হবে জাতীয় সড়ক! বড় পদক্ষেপ ট্রাফিক পুলিশের

অনন্যা সরকার, বারাসত: গাড়ি, বাসে ঠাসা ব্যস্ত রাস্তায় টোটোর (Toto) দৌরাত্ম্যে বিরক্ত হন আমজনতা। সেই কথা মাথায় রেখেই এবার বারাসত (Barasat) ও মধ্যমগ্রামের (Madhyamgram) পুলিশের তরফ থেকে নেওয়া হলো একটি বড় পদক্ষেপ। জানা গেছে, টোটো চলাচল পুরোপুরি ভাবে বন্ধ হতে চলেছে বারাসত ও মধ্যমগ্রামের রাজ্য ও জাতীয় সড়কে। আগামী এক সপ্তাহের মধ্যেই রাজ্যের এই দুই শহরের ব্যস্ত ন্যাশনাল ও স্টেট হাইওয়েতে আর দেখা যাবে না টোটোগুলিকে। মঙ্গলবার বারাসত পুলিশ জেলার পুলিশ কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের (Traffic Police) কর্মকর্তারা একটি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই নির্দেশিকা টোটো চালকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ট্রাফিক পুলিশের তরফ থেকে আগামী কয়েক দিন প্রচার চালানো হবে বলে জানা গেছে। 

টোটো চলাচল বন্ধ বারাসাতে মধ্যমগ্রামে জাতীয়-রাজ্য সড়কে 

পূর্বতন সরকারের আমলে জাতীয় রাজ্য সড়কের টোটো চলাচল বন্ধ করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল পুলিশের তরফে। হাইকোর্ট ও নির্দেশ দিয়েছিল যে জাতীয় ও রাজ্য সড়কের টোটো চালানো বন্ধ করতে হবে। তবে এতদিন তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রভাবে সঠিক ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হতেই রাজ্য ও জাতীয় সড়কে টোটো সম্পূর্ণভাবে বন্ধ করতে উদ্যোগী হয়েছে বারাসত ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। 

এই শহরে ওপর দিয়েই ১১২ নম্বর জাতীয় সড়ক চলে গিয়েছে। এছাড়াও যশোহর ও টাকি রোড যথেষ্ট ব্যস্ত রাস্তা। কিন্তু এই রাস্তাগুলিতে অবলীলায় টোটো চলাচল করে। মধ্যমগ্রামের যশোহর রোডেও একই অবস্থা। প্রায় ১০ হাজারের মতো টোটো চলে গোটা বারাসত জুড়ে। কিন্তু এর মধ্যে মাত্র সাড়ে তিন হাজার টোটোর অনুমোদন রয়েছে। বাকি সবগুলোই অনুমোদন ছাড়া রাস্তায় নামে। 

আরও পড়ুনঃ শিয়ালদা থেকে নতুন AC লোকালের ঘোষণা পূর্ব রেলের, জানুন রুট ও সময়সূচি

এই সমস্যা সমাধানের জন্য মঙ্গলবার জেলাশাসকের দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজিত হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন এসডিও, অতিরিক্ত জেলাশাসক, পুলিশ সুপার ও ডিএসপি ট্রাফিকের কর্তা। বারাসাত পুলিশ জেলার ডিএসপি (ট্রাফিক) নীহার রঞ্জন রায় জানিয়েছেন, বৈঠকে হাইকোর্টের নির্দেশ মেনে জাতীয় ও রাজ্য সড়কের টোটো চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে বারাসত ও মধ্যমগ্রাম শহরের কোনও জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলবে না। 

Leave a Comment