=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হোটেলে ধুতেন প্লেট, এবার সেই ব্যক্তিই হতে পারেন ইস্টবেঙ্গলের হেড কোচ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। তবে অবাক করা বিষয়, যাঁর হাত ধরে প্রথমবার স্বপ্নপূরণ, সেই অস্কার ব্রুজোকে আদৌ নতুন মরসুমে কোচের দায়িত্ব দেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে। প্রথমদিকে শোনা গিয়েছিল, অস্কার নিজে থেকেই ইস্টবেঙ্গল শিবির ছাড়তে চাইছেন। যদিও পরে দল ISL চ্যাম্পিয়ন হতেই সিদ্ধান্ত বদলায় তাঁর। স্প্যানিশ তারকা জানিয়েছিলেন, ইস্টবেঙ্গল কর্তারা চাইলে তিনি লাল হলুদে দায়িত্ব পালন করতে পারেন। এসব সত্ত্বেও শোনা যাচ্ছে, অস্কারের বিকল্প খুঁজছে ইস্টবেঙ্গল। লাল হলুদের তালিকায় রয়েছেন এমন একজন কোচ যাঁর অতীত বেশ যন্ত্রণাদায়ক।

ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দাবিদার ইনি

সূত্রের খবর, নতুন ইন্ডিয়ান সুপার লিগ মরসুমের জন্য ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন দাপুটে ফুটবলার পেত্র ক্রাটিক। ভারতীয় ফুটবলের সাথে বহুদিনের সম্পর্ক এই তারকার। এর আগে মুম্বই সিটি এফসিকে সাফল্য এনে দিয়েছেন এই বিদেশি কোচ। ফুটবলার হিসেবে নিজের কেরিয়ারে অসংখ্য সাফল্য অর্জনের পাশাপাশি কোচ হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন এই প্রাক্তন ফুটবলার।

অবশ্যই পড়ুন: সঙ্কটে মেসির রেকর্ড! ইরাককে গুঁড়িয়ে দেওয়ার দিনেই ইতিহাস এমবাপের

তবে এই পেত্রর অতীত ঘাটলে চোখ ভিজবে অনেকের। একবার এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিদেশি কোচ জানিয়েছিলেন, শুরুর দিকে ইংরেজি সেভাবে জানতেন না তিনি। চেক প্রজাতন্ত্রে জন্মগ্রহণকারী এই ফুটবলার এও বলেন, অস্ট্রেলিয়ায় যাওয়ার পর শুরুর দিকে হোটেলে প্লেট ধুঁতে হয়েছিল তাঁকে। প্রথম দিকে বাসন ধোয়ার কাজ করলেও পরে ইংরেজিতে কিছুটা দক্ষ হলে হোটেলে ওয়েটারের কাজ পেয়েছিলেন পেত্র। এও জানা গিয়েছে, ওয়েটারের কাজ করার পর পরবর্তীতে কিছুটা অভিজ্ঞতা হলে বার টেন্ডারের কাজও পেয়েছিলেন এই প্রাক্তন ফুটবলার।

বলাই বাহুল্য, একেবারে শৈশব থেকেই পছন্দের খেলা ছিল ফুটবল। সেই ভালবাসা থেকে ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন দেখতেন পেত্র। সেখান থেকেই ফুটবলে পা রেখে ধীরে ধীরে হাজারো সমস্যার মধ্যে দিয়ে অস্ট্রেলিয়ার ক্লাব ফুটবলে সুযোগ পেয়েছিলেন তিনি। সে দেশের বিভিন্ন ক্লাবে খেলার পর শেষ পর্যন্ত হাইডেলবার্গ ইউনাইটেডে খেলতে খেলতেই ফুটবল থেকে অবসর গ্রহণ করেন তিনি।  যদিও অবসরের আগেই চেক প্রজাতন্ত্রে থাকাকালীন উয়েফার কোচিং লাইসেন্স পেয়েছিলেন ক্রাটকি।

শুরুর দিকে ছোটদের দলের কোচিং করালেও পরবর্তীতে বড়দের ফুটবল দলের কোচ হয়েছিলেন পেএ। ফুটবলের জন্য নিজের ব্যক্তিগত জীবনেও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাঁকে। শোনা যাচ্ছে, এবার ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এই পেত্রই। তিনি একা নন, আন্তোনিও লোপেজ হাবাস অর্থাৎ মোহনবাগানের প্রাক্তন কোচও সেই দৌড়ে রয়েছেন।

Leave a Comment