=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১১ বলে হাফ সেঞ্চুরি, বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে বৈভব (Vaibhav Sooryavanshi) ঝড় দেখলো শ্রীলঙ্কা। হাজারো সমালোচনা, ব্যর্থতার পর শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ঝড়ো হাফ সেঞ্চুরি করলেন বিহারের ভূমিপুত্র। এদিন মাত্র 11 বল খেলেই অর্ধশত রান পূর্ণ করে ফেলেন বৈভব সূর্যবংশী। আর সেই সূত্র ধরেই ওয়ানডে অর্থাৎ লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কম বলে দ্রুততম হাফ সেঞ্চুরি করা ব্যাটসম্যান হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের সুপুত্র। সেই সাথে যোগ্য জবাব দিলেন সমালোচকদের। বৈভবের এই নতুন বিশ্বরেকর্ডে আপ্লুত ভারতীয় ক্রিকেট সমর্থকরাও।

নতুন বিশ্বরেকর্ড বৈভবের নামে

শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ভাগ্য নির্ধারণী ম্যাচে ভারতের হয়ে ব্যাট করতে নেমে একেবারে ক্রিজে দাঁড়িয়ে থেকেই হাফ সেঞ্চুরি হাঁকালেন বৈভব। বলাই বাহুল্য, এদিন 11 বলে 5টি চার ও 5টি ছয় মেরেই 50 রান পূর্ণ করেন তিনি। এদিন বৈভবের ব্যাট থেকে একটিও সিঙ্গেল রান আসেনি। আর সেই সূত্র ধরেই ওয়ানডে বা লিস্ট এ ক্রিকেট ফরম্যাটে দ্রুততম হাফ সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান হয়ে উঠলেন ভারতীয় ক্রিকেটার। এই ইনিংসে বৈভবের স্ট্রাইক রেট ছিল 450 এর উপরে। এর আগে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার বীরারত্নে লিস্ট এ ক্রিকেটে 12 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন।

শ্রীলঙ্কা দলকে জবাব

লঙ্কানভূমিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে টানা তিন ম্যাচের একটিতেও হাফ সেঞ্চুরি করতে পারেননি বৈভব সূর্যবংশী। যার কারণে ব্যাপক সমালোচিত হতে হয়েছিল তাঁকে। সবচেয়ে বড় কথা, শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ শেষে এক লঙ্কান প্লেয়ারকে ধাক্কা দিয়ে নানান কটুক্তির শিকার হতে হয়েছিল ভারতীয় ক্রিকেটারকে। কেউ কেউ বলেছিলেন, “ভারতের গ্রামের ছেলের কাছ থেকে আর কী বা আশা করা যায়!” এবার সেই বৈভব সূর্যবংশী বুঝিয়ে দিলেন ব্যাট হাতে তিনি কতটা ভয়ঙ্কর।

অবশ্যই পড়ুন: বর্ষার শুরুতেই বাংলার বাজারে এল ১০০ টন ইলিশ, খুশি মৎস্যজীবী থেকে ক্রেতারা

উল্লেখ্য, 2025 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে কামাল দেখিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন বৈভব সূর্যবংশী। এরপর থেকে যখনই মাঠে নেমেছেন নিজেকে আলাদাভাবে মেলে ধরার চেষ্টা করেছেন তিনি। এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও বৈভবের ব্যাটে রানের ফুলঝুরি ছুঁটেছিল।

Leave a Comment