=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১৫ বছর কোনও কাজই হয়নি! পাল্টি খেয়েই তৃণমূলের ‘ঘটি গরম’ করলেন রচনা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদলের পরই একে একে পাল্টি খাচ্ছেন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক, সাংসদরা। সেই তালিকায় জুড়েছে তারকাদের নামও। এর আগে তৃণমূলের শাসন চলাকালীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে অসংখ্য প্রশংসা শোনা গিয়েছিল, অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) গলায়। এবার সেই রচনাই বলছেন, গোটা 15 বছরে নাকি কোনও কাজই হয়নি। বিদেশ থেকে ফিরেই এক প্রকার তৃণমূলকে উদ্দেশ্য করেই এমন কথা বলতে শোনা গেল অভিনেত্রীকে।

রচনার কথায় কাজই করেনি তৃণমূল!

সম্প্রতি তৃণমূল ছেড়ে বিদ্রোহী দলে নাম লিখিয়েছিলেন কাকলী ঘোষ দস্তিদার থেকে শুরু করে মোট 20 জন সাংসদ। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে দেখা করার পর ভারতীয় রাজনীতিতে অস্তিত্বহীন দল NCPI তে যোগদান করার সিদ্ধান্ত নেন তাঁরা। সেই তালিকার উল্লেখযোগ্য নাম রচনা বন্দ্যোপাধ্যায়। আসলে রচনা যে বিদ্রোহী দলে নাম লেখাবেন সেটা বোঝা যাচ্ছিল প্রথম থেকেই। এর আগে অভিনেত্রীর সইও প্রকাশ্যে আসে।

তবে, বিদ্রোহী সাংসদরা রবিবার যখন লোকসভার স্পিকারের সাথে দেখা করলেন, রচনা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন বিদেশে। মঙ্গলবার দেশে ফিরেই প্রথমে বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে এবং আরেক সাংসদ ভূপেন্দ্র যাদবের সাথে দেখা করেন তিনি। এরপরই ক্যামেরার মুখোমুখি হয়ে রচনাকে বলতে শোনা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সম্মান করেন তিনি। আগামীতেও করবেন। তবে মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যেই NDA জোটকে সমর্থন করছেন।

অবশ্যই পড়ুন: হেরেও মানতে নারাজ! নন্দীগ্রামের পর ভবানীপুরে পরাজয় নিয়ে হাইকোর্টে মামলা মমতার

রচনার কথায়, “মানুষের জন্য কাজ করতে হবে। নিজের নির্বাচনী কেন্দ্রের মানুষকে ভাল রাখতে হবে। সেখানকার উন্নতি করতে হবে। যেটা এতদিন হয়নি। দিদির লোগো, ট্যাগ নিয়ে ঘুরে বেড়াব, হাত নেড়ে চলে যাব আর কাজ করবো না এমনটা হয় না।” এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বললেন, “এক দুমাস ধরে দ্রুত কাজ হচ্ছে। মানুষ তো এসব দেখেইনি, এত তাড়াতাড়ি যে কাজ করা যেতে পারে তাঁরা তো এসব দেখেইনি।”

Leave a Comment