=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিরামিষ রান্নায় আনুন নতুনত্ব, দই বেগুনের লাজবাব রেসিপি ট্রাই করুন আজই

প্রীতি পোদ্দার, কলকাতা: কম বেশি প্রতিটি বাঙালি বাড়িতেই বেগুন ভাজা রান্না করা হয়। কেউ ভাত দলের সঙ্গে খেতে পছন্দ করেন তো কেউ আবার লুচি অথবা রুটি। অনেক সময় আবার মাছের ঝোল অথবা নিরামিষ তরকারিতেও (Recipe) অনেকে বেগুন দিয়ে থাকে। নইলে স্বাদটা নাকি ঠিক জমে না। তবে আজকে আমাদের এই প্রতিবেদন দই আর বেগুনের অন্যরকম যুগলবন্দি নিয়ে এসেছে, আর সেই হল দই বেগুন (Dahi Begun)। সম্পূর্ণ নিরামিষ এই পদ খেতে যেমন দুর্দান্ত লাগে ঠিক তেমনই আবার দেখতেও বেশ লোভনীয়। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

দুই বেগুন বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল — বেগুন, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, টক দই, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, চিনি, ধনেপাতা কুচি।

রান্নার পদ্ধতি

দুই বেগুন বানানোর জন্য প্রথমে বেগুন গুলোকে ভাল করে ধুয়ে গোল আকারে বড় বড় পিস করে নিতে হবে। এবার একটি পাত্রে সামান্য হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কেটে রাখা বেগুন গুলোর সঙ্গে ওই মশলার মিশ্রণ মাখিয়ে নিতে হবে। তার সঙ্গে সর্ষের তেলও দিয়ে দিতে হবে।

এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করে মেখে রাখা বেগুন গুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে বেগুন গুলোকে অন্য পাত্রে তুলে ওই তেলেই গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। অন্যদিকে একটি বাটিতে জল ঝরানো টক দই নিয়ে নিতে হবে। মশলা হিসেবে দিতে হবে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। ভালো করে মাখিয়ে সেই মিশ্রণটা গরম তেলে দিতে হবে।

আরও পড়ুন: কম খরচে রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন চিলি সয়াবিন, রইল রেসিপি

ভালো করে কড়াইতে সেই মিশোনটা মাখিয়ে কষাতে দিতে হবে। পরে তাতে স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য চিনি দিয়ে দিতে হবে। এবার মশলাটা একটু কষে এলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। এরপর নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি দই বেগুন।

Leave a Comment