=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১৫ লক্ষ টাকা প্রতারণা থেকে হুমকি, বালুরঘাট আদালতে খারিজ সোহম চক্রবর্তীর জামিন

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার বিপাকে পড়লেন অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)! প্রতারণা ও হুমকির মামলায় অভিনেতার আগাম জামিনের আবেদন খারিজ করল বালুরঘাট জেলা আদালত (Balurghat Court)। জানা গিয়েছে, সোহম চক্রবর্তীর আইনজীবী আগাম জামিনের জন্য আবেদন করলেও বুধবার বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত ও দায়রা বিচারক আগাম জামিন খারিজ করে দেন। এবার কি গ্রেপ্তার হবেন অভিনেতা?

বিরাট প্রতারণার অভিযোগ সোহমের বিরুদ্ধে

সূত্রের খবর, বালুরঘাটের এক প্রযোজক তরুণ দাস অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে সিনেমায় অভিনয়ের জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন। কিন্তু টাকা নেওয়ার পরেও তিনি ছবির কাজে অংশ নেননি সোহম। ওই সিনেমার পরিচালক ছিলেন মহুয়া চক্রবর্তী। প্রথম দফায় সোহমের দাবি মেনে চেকের মাধ্যমে ১৫ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু টাকা পেয়েও সিনেমা তৈরি করা নিয়ে টালবাহানা করে গিয়েছেন সোহম। তাই পরে সিনেমা না হওয়ায় প্রযোজক ১৫ লক্ষ টাকা ফেরত চাইলে শুরু হয় ঝামেলা। প্রযোজকের অভিযোগ, গত ১৯ মে টাকা চাইতে গেলে সোহমের ম্যানেজার তাঁকে রীতিমতো অপমান করেছেন। অবশেষে গত ২১ মে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

জামিনের আবেদন খারিজ সোহমের

প্রযোজকের দায়ের করা অভিযোগের পর পাল্টা অভিযোগও আনেন সোহম। অভিনেতার দাবি ছিল, ওই প্রযোজকের তরফে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এইমুহুর্তে প্রযোজকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বালুরঘাট জেলা আদালতে মামলা চলছে সোহমের বিরুদ্ধে। গতকাল, বুধবার, বালুরঘাট জেলা আদালতে ওঠে সেই মামলার শুনানি। অভিনেতা সোহম চক্রবর্তীর আইনজীবী শেখর দাশগুপ্ত বলেন, “অভিযোগকারী টাকা দিলেও সিনেমার কাজ শুরু হয়নি। তবে আমার মক্কেল সময় চেয়েছিলেন।”

সব শুনে এদিন অতিরিক্ত ও দায়রা বিচারক মানস বসু অভিনেতার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এবং স্পষ্ট জানিতে দেন অর্ডারের কপি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: বড় বিপদ কালীঘাটে! তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ করার আবেদন অরূপ বিশ্বাসের

এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন সোহম চক্রবর্তী। ২০২৪ সালের জুন মাসে, একটি হোটেলে শুটিং করতে গিয়ে হুজ্জতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। নিউটাউন সাপুরজি এলাকার একটি রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ ওঠে প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। যা নিয়ে তুমুল অশান্তি ছড়িয়েছিল। এখন দেখার এই প্রতারণা মামলা থেকে কীভাবে সে নিস্তার পায়।

Leave a Comment